আজকের দিনেতিলোত্তমা

রাজ্যের নতুন মুখ্য সচিব কমিশনের বিদায়ী সিইও মনোজ কুমার আগরওয়াল

ভালোবাসা ছড়িয়ে দাও

 

কিউ ইন্ডিয়া বাংলা :- বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল শেষ পর্যন্ত তা সত্যি হলো। রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হলেন মনোজ কুমার আগারওয়াল । রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন তিনি। বিধানসভা নির্বাচন তার অধীনে হয়েছে।

মনোজ কুমার আগরওয়াল উত্তরপ্রদেশের বাসিন্দা এবং আইআইটি কানপুরের কৃতী ছাত্র। ১৯৯০ সালের আইএএস ব্যাচ । রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণার পর নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দুষ্মন্ত নারীওয়ালা কে মুখ্য সচিব হিসেবে নিযুক্ত করা হয় । রাজ্যের নতুন সরকারের প্রথম কর্ম দিবসেই তার জায়গায় দায়িত্ব পেলেন মনোজ কুমার আগারওয়াল । দুষ্মন্ত নারীওয়ালা কে পাঠানো হয়েছে দিল্লিতে । চিফ সেক্রেটারি থেকে তার বর্তমান র‍্যাঙ্ক এখন অ্যাডিশনাল চিফ সেক্রেটারিতে । প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার হিসেবে দিল্লিতে নিযুক্ত হচ্ছেন তিনি ।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। ভোটের হার ছিল অভাবনীয়। এই ধরনের নির্বাচন পশ্চিমবঙ্গে আগে কখনো দেখা যায়নি । সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্রশংসা করেছিলেন মনোজ কুমার আগারওয়ালের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *