আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Debraj Chakraborty : তোলাবাজির মামলায় দেবরাজ চক্রবর্তীর ৭ দিনের পুলিশ হেফাজত, আরও মামলার ইঙ্গিত !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, বারাসাত :- বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার দেবরাজ চক্রবর্তীর ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বারাসত আদালত। ৩০ লক্ষ টাকা তোলাবাজির মামলায় এই নির্দেশ। পুলিশের দাবি, সামনে আসছে আরও বড় অঙ্কের অভিযোগ।

বৃহস্পতিবার তোলাবাজির মামলায় দেবরাজ চক্রবর্তীকে বারাসত আদালতে তোলা হয়। অভিযোগ, নির্মাণ কাজে বাধা দিয়ে ৩০ লক্ষ টাকা দাবি করেছিলেন তিনি। অভিযোগকারীর দাবি, কিছু টাকা দেওয়াও হয়েছিল। পুলিশ ১০ দিনের হেফাজত চাইলেও আদালত ৭ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে। এ দিন অভিযোগকারীর গোপন জবানবন্দি নেয় আদালত।

সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, দেবরাজের বিরুদ্ধে আরও বড় অঙ্কের তোলাবাজির মামলা আছে। পুলিশ হেফাজতের মেয়াদ শেষের পর সেই মামলাগুলি আদালতে তোলা হবে। দেবরাজের বিরুদ্ধে একাধিক থানায় তোলাবাজি ও টাকা চেয়ে হুমকির অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই তোলাবাজি চক্রে আরও কিছু নাম জড়াতে পারে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সংগঠিত ভাবে অপরাধ চক্র চালানো হতো। বুধবার রাতে পুরুলিয়ায় ঝাড়খণ্ড সীমানা লাগোয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দেবরাজকে। এ দিন বাগুইআটি থানা থেকে কড়া নিরাপত্তায় বারাসত আদালতে আনা হলে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।

এক মামলায় ৭ দিনের পুলিশ হেফাজত হলেও দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আরও একাধিক তোলাবাজির অভিযোগ সামনে আসছে। পুলিশের দাবি, তদন্তে বেরিয়ে আসতে পারে সংগঠিত চক্রের হদিশ। আগামী দিনে এই মামলা কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *