আজকের দিনেখেলাভারত

Cricket-IPL : আইপিএলে এবার প্রথম জয়ের লক্ষ্যে পাঞ্জাব কিংস এর মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- চলতি আইপিএলে এখনো পর্যন্ত ২ টি ম্যাচ খেলে ২ টি ম্যাচেই হেরেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথমটি মুম্বাই ইন্ডিয়ান্স এর বিপক্ষে ওয়াংখেড়েতে এবং দ্বিতীয়টি সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ইডেনে। পরপর দুই ম্যাচে জয় না পেয়ে চাপে অজিঙ্কা রাহানের দল। এমতাবস্থায় আজ ৬ এপ্রিল সোমবার ঘরের মাঠ ইডেনে পাঞ্জাব কিংস এর মুখোমুখি হচ্ছে নাইটরা।

পরপর দুই ম্যাচে হারলেও খুব একটা চিন্তার পরিস্থিতি দেখা যাচ্ছে না নাইট শিবিরে। দুই ম্যাচে ব্যাটিং বিভাগ খুব একটা খারাপ পারফর্ম করেনি । তবে অঙ্গকৃষ রঘুবংশী ছাড়া কেউই ধারাবাহিক নন । সে কারণেই পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের আগে বাড়তি ব্যাটিং অনুশীলনে জোর দেওয়া হয়েছে। গতকাল বৃষ্টির কারণে অনুশীলন বাতিল হলেও কয়েকজন খেলোয়াড় কে মাঠে দেখা যায় তারা প্রস্তুতি সেরেছেন । মূলত বোলিং ব্যর্থতার কারণে দুটি ম্যাচ হাতছাড়া হয়েছে। এমনিতেই দলের পেস বিভাগের অন্যতম শক্তি যাদেরকে ভাবা হয়েছিল তারা প্রত্যেকেই চোটের কারণে দলের বাইরে । এছাড়া দলের অন্যতম প্রধান দুই অস্ত্র সুনীল নারিন ও বরুন চক্রবর্তীর অফ ফর্ম দলের ম্যাচ হারের অন্যতম কারণ । যদিও এই দুই বোলারকে দিয়ে চিন্তিত নন কেকেআরের বোলিং কোচ টিম সাউদি । তিনি এখনো এই দুজনের ওপর ভরসা রেখেছেন । পরপর দুটি ম্যাচ হারলেও টিম কম্বিনেশনে বদলের সম্ভাবনা নেই বললেই চলে । গত দুই ম্যাচের দলকে নিয়েই আজকে পাঞ্জাবের বিপক্ষে সম্ভবত নামতে চলেছে কে কে আর ।

অপরদিকে কলকাতার বিরুদ্ধে মামার আগে বেশ আত্মবিশ্বাসী পাঞ্জাব কিংস দল । চলতি আইপিএলে পরপর দুটি ম্যাচে তারা জয় পেয়েছে। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগে ভালো পারফর্ম করেছে । পাঞ্জাব শিবির প্রথম একাদশে বদল আনার পথে থাকবে না । এখনো পর্যন্ত আইপিএলে এই দুই দল মুখোমুখি হয়েছে ৩৫ বার যার মধ্যে কলকাতা থেকে ২১ বার পাঞ্জাব জিতেছে ১৩ বার এবং ১ টি ম্যাচে কোন ফলাফল হয়নি । কিন্তু শেষ পাঁচ ম্যাচের নিরিখে দেখতে গেলে সেখানে এগিয়ে পাঞ্জাব কিংস। কারণ তারা কলকাতার বিরুদ্ধে শেষ পাঁচ ম্যাচে তিনবার জিতেছে।

পাঞ্জাব কিংসের কাছে এই ম্যাচ তাদের জয়ের ধারাকে অব্যাহত রাখার । আর কলকাতার কাছে এই ম্যাচ জয়ের রাস্তায় ফিরে আসার ? এবার দেখার অপেক্ষায় এটাই যে শেষ পর্যন্ত কারা এই ম্যাচে জয় পায় ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *