আজকের দিনেবিশ্বভারত

HILSHA FISH : উলটপুরাণ! পদ্মায় ইলিশের আকাল, চাহিদা মেটাতে ভারত থেকে ইলিশ আমদানি করল বাংলাদেশ

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- দীর্ঘদিন ধরে ইলিশ নিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে থাকত ভারত (HILSHA FISH), এবার ছবিটা পুরো উল্টে গেল। পদ্মায় ইলিশের ভয়াবহ ঘাটতির জেরে ভারত থেকেই ৩ লক্ষ কেজির বেশি ইলিশ আমদানি করতে বাধ্য হল বাংলাদেশ।

 

ইলিশ উৎপাদনে বিশ্বে এক নম্বরে বাংলাদেশ (HILSHA FISH)। দেশটির ৭০ থেকে ৮০ শতাংশ ইলিশই ধরা হয় পদ্মা নদী থেকে। কিন্তু এবার পদ্মায় দেখা দিয়েছে ইলিশের খরা। উৎপাদন এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। এই ঘাটতি মেটাতেই ভারতের দ্বারস্থ হয়েছে ঢাকা (HILSHA FISH)। বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন দফতর সূত্রে খবর, চলতি অর্থবর্ষের প্রথম দু’মাসে ভারত থেকে ৩ লক্ষ ৫৩ হাজার ২২৬ কেজি ইলিশ আমদানি করেছে বাংলাদেশ। এর মধ্যে জুলাই মাসে ২৯ হাজার ৮৮০ কেজি এবং শুধু আগস্ট মাসেই ৩ লক্ষ ২৩ হাজার ৩৪৬ কেজি ইলিশ গিয়েছে বাংলাদেশে।

বেনাপোল বন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন আধিকারিক সজীব সাহা জানিয়েছেন, মোট ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান এই ইলিশ আমদানি করেছে। আমদানিকৃত ইলিশের মোট মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৬ কোটি ৯২ লক্ষ টাকা। সূত্রের খবর, গুজরাটের ভারুচ বন্দর এবং হাওড়ার পাইকারি বাজার থেকেও ধাপে ধাপে প্রায় ৫০০ টন ইলিশ পাঠানো হয়েছে।

কূটনৈতিক টানাপোড়েন এবং ভারত-বিরোধী হাওয়ার মধ্যেও এই পরিসংখ্যান প্রমাণ করছে খাদ্য নিরাপত্তার প্রশ্নে এখনও ভারতের উপরেই নির্ভরশীল বাংলাদেশ। উৎসবের মরসুমে পদ্মার ইলিশের স্বাদ ভুলে ভারতের ইলিশেই রসনা মেটাচ্ছেন ওপারের বাঙালিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *