আজকের দিনেতিলোত্তমা

১ জুন থেকে রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত, লাগবে পরিচয়পত্র

ভালোবাসা ছড়িয়ে দাও

 

কিউ ইন্ডিয়া বাংলা:- ১ লা জুন থেকে রাজ্যের সরকারি বাসে নিখরচায় যাতায়াত করতে পারবেন মহিলারা। রাজ্যের যে কোন প্রান্তে মিলবে এই পরিষেবা। তবে সুবিধা পেতে উপভোক্তা মহিলাকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং সচিত্র পরিচয় পত্র দেখাতে হবে। নবান্নের তরফে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে।

নির্দেশিকায় জানানো হয়েছে, বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য মহিলাদের একটি সরকারি কার্ডের ব্যবস্থা করা হবে। নবান্ন সূত্রে খবর, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের পরিষেবা কীভাবে কার্যকর হবে, তা নিয়ে বিস্তারিত গাইডলাইন তৈরি করছে পরিবহণ দফতর। পাশাপাশি সরকারি বাসের চালক ও কন্ডাক্টরদের নিয়ে বৈঠকে বসারও পরিকল্পনা রয়েছে।

কত সংখ্যক মহিলা শহরে প্রতিদিন সরকারি বাসে ওঠেন, গোটা রাজ্যেই বা কত মহিলা চড়েন, এই যাবতীয় তথ্য যাচাই করা হবে বলে জানা গেছে।

পরিবহন দফতর সূত্রে জানান হয়েছে, যতদিন না সরকার কর্তৃক কার্ড দেওয়া হচ্ছে, ততদিন ভোটার, আধার, আয়ুষ্মান ভারত, ব্যাঙ্কের পাসবুক, মনরেগা বা যে কোনও ফোটো আইকার্ড দেখিয়ে এই পরিষেবা গ্রহণ করতে পারবেন মহিলারা। কোনও মহিলার সঙ্গে কন্ডাক্টরের যাতে এসব নিয়ে বাদানুবাদ না হয়, সেকারণে সরকারি বাসের ড্রাইভার ও কন্ডাক্টরদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে।

অন্যদিকে মহিলাদের একাংশের দাবি, বিনামূল্যে বাস পরিষেবা মিললেও সরকারি বাসের সংখ্যা হাতে গোনা। ফলে বিপুল সংখ্যক মহিলাদের পরিষেবা সুষ্ঠুভাবে চালু করার জন্য বাসের সংখ্যা বাড়ানো দরকার। দফতর জানাচ্ছে, পরিষেবা চালুর আগে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *