আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাভারত

Gas Prices Hit : ফের গ্যাসের দামে ধাক্কা! ২৯ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- দৈনন্দিন জীবনে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির মধ্যে এবার নতুন করে ধাক্কা খেল সাধারণ মানুষ। রান্নার গ্যাসের দাম ফের বাড়ায় উদ্বেগ বেড়েছে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলির মধ্যে। মাত্র কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বার গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের মূল্য বৃদ্ধি হওয়ায় সংসারের বাজেটে আরও চাপ পড়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধে বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে জ্বালানি সংকট।

শনিবার মধ্যরাতে নতুন ঘোষণার পর ১৪.২ কেজির গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম ২৯ টাকা বেড়েছে। ফলে কলকাতায় একটি গ্যাস সিলিন্ডারের মূল্য পৌঁছেছে ৯৬৮ টাকায়। নতুন এই দাম রবিবার থেকেই কার্যকর হয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধে গত ৭ মার্চ গৃহস্থালির গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা এখন বাড়ল আরও ২৯ টাকা। যদিও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। গত ৩১ মে শেষবার ৩৫ টাকা ৫০ পয়সা বাড়ে বাণিজ্যিক গ্যাসের দাম। বর্তমানে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ৩২৫৫ টাকা ৫০ পয়সা।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতা এবং পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধের প্রভাব সরাসরি পড়ছে ভারতীয় বাজারেও। বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হওয়ায় তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী। তারই প্রভাব পড়ছে এলপিজির দামের উপর।

অর্থনীতিবিদদের একাংশের আশঙ্কা, আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আগামী দিনেও জ্বালানির দাম আরও বাড়তে পারে। ফলে শুধু রান্নার গ্যাস নয়, পেট্রল-ডিজেলসহ অন্যান্য জ্বালানি পণ্যের বাজারেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *