আজকের দিনেরাজনীতি

HUMYUN KABIR REJINAGAR : রেজিনগরে ভোটের আগে বড় ধাক্কা হুমায়ুন শিবিরে, এক রাতে গ্রেফতার দলের ৪ নেতা

কিউ ইন্ডিয়া বাংলা, রেজিনগর :- রেজিনগর উপনির্বাচনের আগে আরও চাপে হুমায়ুন কবীর ও তাঁর দল আম জনতা উন্নয়ন পার্টি (HUMYUN KABIR REJINAGAR)। শনিবার বিকেল থেকে রবিবার ভোর পর্যন্ত জেলা পুলিশের অভিযানে গ্রেফতার হলেন দলের ৪ জন শীর্ষ পদাধিকারী ও এক নির্দল প্রার্থী। (HUMYUN KABIR REJINAGAR)

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে নওদা থানার পুলিশ প্রথমে গ্রেফতার করে নওদা ব্লক সভাপতি তথা রেজিনগরে নির্দল প্রার্থী সাইফুল ইসলামকে। তাঁকে রবিবার বহরমপুর আদালতে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয়েছে।

এরপর রাতভর অভিযান চালায় রেজিনগর ও শক্তিপুর থানার পুলিশ। রেজিনগর থানার পুলিশ গ্রেফতার করে তিনজনকে – মঞ্জুর রহমান ওরফে লেবু, হক মল্লিক এবং আব্দুল আলিমকে। অন্যদিকে শক্তিপুর থানার পুলিশ মিঞাগ্রাম থেকে গ্রেফতার করে মহম্মদ নাসিম শেখকে। নাসিম হুমায়ুনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। (HUMYUN KABIR REJINAGAR)

হুমায়ুন কবীরের দাবি, পুলিশ মিথ্যা মামলায় তাঁর কর্মীদের ফাঁসাচ্ছে। তিনি বলেন, “মঞ্জুর রহমানের স্ত্রী বেলডাঙা-২ পঞ্চায়েত সমিতির সদস্যা, তিনি নিজে দলের গুরুত্বপূর্ণ পদে আছেন। হক মল্লিক রেজিনগর ব্লক সহ-সভাপতি, আব্দুল আলিম দাদপুর অঞ্চল সভাপতি। এদের সবাইকে মিথ্যে অভিযোগে তোলা হয়েছে।” নাসিম প্রসঙ্গে তিনি বলেন, “উনি আমার দূর সম্পর্কের আত্মীয়, প্রাক্তন সেনা কর্মী। ওনাকে ফাঁসানো হচ্ছে।”

পুলিশ সূত্রে অভিযোগ, শক্তিপুরে পুলিশকে হুমকি ও ঘৃণা ভাষণের যে সভা হুমায়ুন করেছিলেন, তাতে ফান্ডিং করেছিলেন নাসিম।

হুমায়ুনের অভিযোগ, পুলিশ একপেশে আচরণ করছে এবং নির্বাচন কমিশনে অভিযোগ করেও লাভ হচ্ছে না। যদিও বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজনের পাল্টা দাবি, পুলিশ নিজের কাজ করছে। হুমায়ুন অবশ্য জানিয়েছেন, তিনি ও তাঁর ছেলে তথা রেজিনগরের প্রার্থী গোলাম নবী আজাদ রবিন ভোটের ময়দান ছাড়বেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *