আজকের দিনেবাংলার আয়না

Purulia : করম পরবে ‘কল্পতরু’ মুখ্যমন্ত্রী! পুরুলিয়ায় কুড়মালি ভাষা নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর

কিউ ইন্ডিয়া বাংলা, পুরুলিয়া :- রাঙামাটি পুরুলিয়ায় করম পরব ঘিরে এবার অন্য ছবি (Purulia)। গত ১৫ বছরে কুড়মিদের কোনও দাবি পূরণ হয়নি বলে মমতা সরকারকে বিঁধে, কুড়মিদের দীর্ঘদিনের দাবি পূরণে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Purulia)।

 

রবিবার পুরুলিয়ার কড়াডি ময়দানে করম পরবের বিশাল আয়োজনের কেন্দ্রে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Purulia)। প্রায় ৪০ হাজার মহিলা ঝুমুর নাচের মাধ্যমে তাঁকে স্বাগত জানান (Purulia)। কুড়মিদের ঐতিহ্যবাহী হলুদ পাগড়ি ও উত্তরীয় পরিয়ে তাঁকে মঞ্চে বরণ করে নেন আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিত মাহাতো, জ্যোতির্ময় সিং মাহাতো, বিধায়ক বিশ্বজিৎ মাহাতো, সুদেশ মাহাতোরা (Purulia)।

 

মাস খানেক আগেই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন কুড়মি সমাজের প্রতিনিধিরা। সেই আমন্ত্রণ রক্ষা করেই এদিন কলকাতা থেকে আকাশপথে অন্ডাল হয়ে কড়াডিতে পৌঁছন তিনি (Purulia)।

 

মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, কুড়মিদের দীর্ঘদিনের দাবি মেনে কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা হবে। খুব দ্রুত এই কাজ শুরু ও শেষ হবে (Purulia)। তাঁর এই ঘোষণায় উপস্থিত জনতার মধ্যে তুমুল হাততালি ও উচ্ছ্বাস দেখা যায়।

 

এতদিন নিজস্ব বৃত্তেই এই প্রাচীন লোক উৎসব পালন করতেন আদিবাসী (Purulia) কুড়মি সম্প্রদায়ের মানুষজন। রাজনৈতিক পটবদলের পর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এবার তা সর্বজনীন উৎসবে পরিণত হল। মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি কুড়মি সমাজ (Purulia)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *