আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Modi-Bengal : ভোটের আগে শেষ রবিবারে রাজ্যে চার জায়গায় সভা মোদীর ………

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে আজ শেষ রবিবার । রবিবাসরীয় দিনে জমজমাট প্রচারের লক্ষ্যে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের চার জায়গায় সভা করবেন তিনি।

শনিবার রাতেই অন্ডাল বিমানবন্দরে নেমেছে প্রধানমন্ত্রীর বিমান । রাতে দুর্গাপুরের হোটেলে রাত্রি বাস করেছেন মোদী। আজ ১৯ এপ্রিল রবিবার বড়জোড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বেলদায় সভা করবেন তিনি । বিজেপি সূত্রে খবর, প্রথম সভা সকাল দশটায় বড়জোড়া বিধানসভার ফুলবাড়িয়া ফুটবল গ্রাউন্ডে, তারপর সেখান থেকে তিনি যাবেন পুরুলিয়া বিধানসভার সৈনিক স্কুল গ্রাউন্ডে , সকাল ১১ টা ৪৫ থেকে সেখানে সভা শুরু হওয়ার কথা রয়েছে । দুপুর ১:৪৫ থেকে ঝাড়গ্রাম বিধানসভায় বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করবেন মোদী, এরপর তিনি বিকেল তিনটা তিরিশ মিনিটে বেলদা স্টেডিয়াম মাঠে সভা করবেন। রাজনৈতিক মহলের মতে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করার পাশাপাশি তার ভাষণে উঠে আসতে পারে সংসদে মহিলা সংরক্ষণ অধিনয়ম বিল পাস না হওয়ার প্রসঙ্গ । তিনি পশ্চিমবঙ্গের মাটি থেকে বিষয়টি নিয়ে শাসক দলকে তীব্র আক্রমণ করতে পারেন । মোদী ছাড়াও রাজ্যে আজকে নীতিন নবীন ও জেপি নাড্ডার সভা করার কথা রয়েছে । বিজেপি সূত্রের খবর প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা একটি জনসভা এবং একটি রোড শো করবেন । শীতলকুচি বিধানসভায় সকাল ১১ টা থেকে তিনি জনসভায় যোগ দেবেন এবং জলপাইগুড়ির নৌকা ঘাট মোড় থেকে বিজেপির জেলা কার্যালয় অব্দি তিনি রোড শো করবেন। নীতিন নবীন বালুরঘাট ও রতুয়ায় জনসভা করার পর কলকাতার ন্যাশনাল লাইব্রেরীতে বাল্মিকী সমাজ প্রোগ্রামে যোগ দেবেন। ।

রবিবাসরীয় দিনে বিজেপির হেভিওয়েট নেতৃত্বরা রাজ্য জুড়ে প্রচার এর কর্মসূচি নিয়েছেন । এর প্রভাব ভোট বাক্স এ কতটা পড়ে তা জানা যাবে আগামী ৪ ই মে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *