আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : ঘরের মাঠে চেন্নাই কে পর্যুদস্ত করল হায়দ্রাবাদ …..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- পরপর দুটি ম্যাচে দিল্লি ও কলকাতার বিরুদ্ধে জেতার পর হায়দ্রাবাদের কাছে হারলো চেন্নাই সুপার কিংস । ব্যাটিং ব্যর্থতার কারণে আজকের ম্যাচে পরাজিত হয় ঋতুরাজ গায়কোয়াডের দল। ১০ রানে ম্যাচ জিতল ঈশান কিষানের দল।

আজকে প্রথমে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ। শুরু থেকে দ্রুত গতিতে রান ওঠে । ব্যাটিং পাওয়ারপ্লের মধ্যে ৭৫ রান ওঠে। ২০ বলে ২৩ রান করে আউট হয়ে যান ট্রেভিস হেড। অধিনায়ক ইশান আজকে আজকে শূন্য রানে আউট হয়ে যান। অভিষেক আউট হন ২২ বলে ৫৯ রান করে। এই উইকেটটি পড়ার পর হেনরিক ক্লাসেন হায়দরাবাদের ইনিংসকে এগিয়ে নিয়ে যান। দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক ব্যাটার চেন্নাই এর বিপক্ষে ৩৯ বলে ৫৯ রান করেন। বাকিদের মধ্যে কেউ সেভাবে রান পাননি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে হায়দ্রাবাদ। চেন্নাই বোলারদের মধ্যে ৩ টি করে উইকেট নেন অংশুল কাম্বোজ ও জেমি ওভারটন। ২ টি উইকেট নেন মুকেশ চৌধুরী।

১৯৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকে কিছুটা সাবধানী হয়ে খেলা শুরু করে চেন্নাই এর দুই ওপেনার । তবে ম্যাচের দ্বিতীয় ওভারের প্রথম বলেই প্রথম উইকেটের পতন হয় চেন্নাই এর। মাত্র ৭ রান করে আউট হয়ে যান সঞ্জু স্যামসন। গত দুই ম্যাচে তিনি ভালো খেলেছিলেন। অধিনায়ক ঋতুরাজ ফেরেন ১৯ রান করে। ক্রমাগত ব্যর্থ হয়ে চলেছেন তিনি। এর পরের তিন ব্যাটার কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। আয়ুশ মাত্রে (৩০) , ম্যাথু শর্ট (৩৪) ও সরফরাজ খান (২৫ ) রান করেন। এর পর জেতার জন্য ওভারপ্রতি মাত্র ৭ রানের কাছাকাছি করতে হতো চেন্নাইকে। তবে বাকি ব্যাটাররা সেভাবে রান করতে পারেননি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ রান । তবে সেখানে মাত্র ৮ রান ওঠে। ১০ রানে ম্যাচ জেতে হায়দ্রাবাদ।

এই নিয়ে পরপর দুটি ম্যাচে জয় পেল সানরাইজার্স হায়দ্রাবাদ । তাদের পরের ম্যাচ আগামী ২১শে এপ্রিল মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস এর বিপক্ষে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *