IPL- Cricket : চিন্নাস্বামীতে বিরাটদের ঘরের মাঠে দিল্লির জয়…….
কিউ ইন্ডিয়া বাংলা:- অপ্রতিরোধ্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। ব্যাটারদের পরিকল্পিত লড়াইয়ে বাজিমাত দিল্লির । ফর্মে থাকা বিরাটদের ছয় উইকেট এর ব্যবধানে হারিয়ে দিল অক্ষর প্যাটেলের দল।
আজ প্রথমে ব্যাটিং করতে নামে আরসিবি। প্রথম উইকেটে তাদের ৫২ রান ওঠে । ৫.১ ওভারে ব্যক্তিগত ১৯ রানের মাথায় আউট হয়ে যান বিরাট কোহলি। অপর ওপেনার ফিল সল্ট তার খেলা চালিয়ে যেতে থাকেন । মোটামুটি দ্রুত গতিতেই রান করছিলেন তিনি । এরপর ১৩ বলে ১৮ রান করে আউট হয়ে যান দেবদত্ত পাল্লিকাল। ৩৮ বলে ৬৩ রান করে কুলদীপ যাদবের বলে আউট হয়ে যান আরসিবির এদিনের সেরা ব্যাটার ফিল সল্ট। অধিনায়ক রজত পাতিদার বিগত ম্যাচগুলিতে ভালো খেললো আজকে তিনি মাত্র ৮ রান করে আউট হয়ে যান । বাকিদের মধ্যে সর্বোচ্চ রান টিম ডেভিডের ১৭ বলে ২৬ । শেষমেষ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে ।
১৭৬ রান তাড়া করতে নেমে ম্যাচের চতুর্থ বলেই উইকেট হারায় দিল্লি । ফর্মে থাকা পাথুম নিশানকা এদিন মাত্র এক রানে আউট হয়ে যান । কে এল রাহুল ৩৪ বলে ৫৭ রানের কার্যকরী ইনিংস খেলার দলের জন্য । আজকে করুন নায়ারকে ইম্প্যাক্ট ব্যাটার হিসেবে খেলায় দিল্লি । তবে তিনি মাত্র পাঁচ রান করে ফিরে যান । সমীর রিজভী আজকে ভালো খেলতে পারেননি আর সংগ্রহ মাত্র দুই রান। এরপর ট্রিস্টান স্টাবস (৬০*) , অক্ষর প্যাটেল (২৬) ও ডেভিড মিলার (২২*) রান করে দিল্লি কে জিতিয়ে দেন । শেষ ওভারে মাত্র এক বল বাকি থাকতে জয় হাসিল করে দিল্লি।
বিরাটদের ঘরের মাঠে তাদেরকে হারিয়ে পয়েন্ট টেবিলের প্রথম চারে ঢুকে পড়ল অক্ষর প্যাটেলের দল । ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ট্রিস্টান স্টাবস।
