BJP : বিতর্কে উত্তরপাড়ার বিজেপির প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী, এনএসজির পোশাক পড়ে নির্বাচনী প্রচারের অভিযোগ !
কিউ ইন্ডিয়া বাংলা :- বিতর্কের মুখে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। নির্বাচনী প্রচারে তিনি এনএসজির পোশাক পড়ে বেরিয়েছেন। বিষয়টি নিয়ে সমালোচনায় সরব তৃণমূল, তাদের অভিযোগ এই পোশাক পড়ে নির্বাচনী প্রচারে বেরিয়ে দেশের সেনাবাহিনীকে অসম্মান করছেন বিজেপির প্রার্থী ।
গতকাল ৫ই এপ্রিল রবিবাসরীয় দিনের বিধানসভা এলাকায় প্রচারে বেরিয়েছিলেন বিজেপির দীপাঞ্জন । কখনো হুট খোলা গাড়িতে চড়ে আবার কখনো পায়ে হেঁটে জনসংযোগ করতে দেখা যায় তাকে । তার পরনে ছিল এনএসজির পোশাক । একজন প্রাক্তন সেনা অফিসার কিভাবে এনএসজি পোশাক পড়ে নির্বাচনী প্রচারে বেরোলেন তা দেখে সবাই কিছুটা হতবাক। এমনকি তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে নির্বাচনী প্রচারে বেরিয়ে তিনি নিজেকে প্রাক্তন এনএসজি এবং র এজেন্ট বলে পরিচয় দিচ্ছেন । এইভাবে একজন ভোট প্রচার করতে পারে না বলে ধারণা রাজনৈতিক মহলের একাংশের ।
বিষয়টি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর চাঞ্চল্য । উত্তরপাড়া তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দোপাধ্যায় বলেন ” এতদিন জানতাম বিজেপি ইডি, সিবিআই, নির্বাচন কমিশনকে নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করে। এখন দেখা যাচ্ছে এন এস জি কে ব্যবহার করা হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো” ।
যদিও তৃণমূলের এই অভিযোগের কোন প্রত্যুত্তর পাওয়া যায়নি বিজেপির প্রার্থী কিংবা দলের পক্ষ থেকে ।
