আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

BJP : বঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য তারকা প্রচারকদের তালিকা ঘোষণা বিজেপির !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- পশ্চিমবঙ্গে ভোটের দামামা বাজতেই জোর কদমে নির্বাচনী প্রচারে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। রাজ্যের নির্বাচন দুটি দফায় সম্পন্ন হবে । ইতিমধ্যে প্রথম দফার নির্বাচনের জন্য কমিশনের কাছে তারকা প্রচারকদের তালিকা জমা দিল বিজেপি । মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এর কাছে পাঠানো এই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্র ও রাজ্য স্তরের বিজেপির হেভিওয়েট নেতারা ।

বিজেপির এই তারকা প্রচারকদের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় দপ্তরের মন্ত্রী অমিত শাহ, বিজেপির সদ্য প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, বর্তমান সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা , রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফর্ণবিশ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান, দিল্লি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ আরো অনেকে। এছাড়া বাংলার বিজেপি নেতৃত্বদের মধ্যে রয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, সাংসদ রাজু বিস্তা সহ আরো অনেক নেতৃত্ব ।

আগামী ২৩শে এপ্রিল প্রথম দফা এবং ২৯ শে এপ্রিল দ্বিতীয় দফা পশ্চিমবঙ্গের বিধানসভার জন্য ভোটগ্রহণ হবে। তার আগে গতকাল ৫ ই এপ্রিল রবিবার কোচবিহারে বিজেপির হয়ে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বিভিন্ন বিধানসভায় বিভিন্ন সময়ে প্রচারে আসবেন বিজেপির এই তারকা প্রচারকরা। এবার দেখার অপেক্ষায় এটাই এই প্রচারকদের প্রভাব কতটা বিজেপির হয়ে ভোট বাক্সে প্রতিফলন ঘটে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *