গুরুতর অসুস্থ বিনোদ কাম্বলি, যেকোনো সময় ব্রেন স্ট্রোক হতে পারে
কিউ ইন্ডিয়া বাংলা :- প্রায় দেড় বছর আগে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন । আবারো তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটারের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে বলে জানা গিয়েছে। কাম্বলির এক ঘনিষ্ঠ বন্ধু এই তথ্য জানিয়েছেন ।
গত কয়েক বছর ধরে শারীরিক ও মানসিক সমস্যায় জর্জরিত টিম ইন্ডিয়ার প্রাক্তন এই ক্রিকেটার। তার সঙ্গে রয়েছে আবার আর্থিক সমস্যা। সূত্র মারফত জানা যাচ্ছে কাম্বলির স্মৃতিশক্তি ও দুর্বল হয়ে যাচ্ছে ফলে চিনি এখন অনেক চেনা স্মৃতি আর মনে করতে পারছেন না । বছর দুয়েক আগে প্রস্রাবের সংক্রমনের জেরে অসুস্থ হয়েছিলেন তিনি । এবার বেশ কিছুদিন হাসপাতালে তাকে থাকতে হয়েছিল । এবার কাম্বলির মস্তিষ্কে রক্ত জমাট বাধার কারণে অসুস্থতায় ভুগছেন । গত ছয় মাস ধরে তিনি একই অবস্থায় আছেন । মাঝেমধ্যে পুরানো স্মৃতি মনে পড়ে তবে অনেক সময় তিনি সব ভুলে যাচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন প্রাক্তন এই ক্রিকেটারের ব্রেন স্ট্রোকের আশঙ্কা রয়েছে । তার মস্তিষ্কে কিছুটা রক্ত জমাট বেঁধে রয়েছে তবে অস্ত্রপচার করা হবে কিনা সে বিষয়ে চিকিৎসকরা এখনো কিছু জানাননি । তবে তিনি যে আর্থিক সংকটের মধ্যে রয়েছেন সে বিষয়েও জানিয়েছেন তার ওই ঘনিষ্ঠ বন্ধু। কাম্বলির বন্ধু বলেছেন ” ওর ঘনিষ্ঠদের মধ্যে থাকা বন্ধুদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি আমরা। যার মধ্যে বেশিরভাগ প্রাক্তন ক্রিকেটাররাই আছেন । অনেকে নাম প্রকাশ না করে নিয়মিত আর্থিক সাহায্য করছে । ওর স্মৃতিশক্তি ভালো অবস্থায় নেই তবে স্বস্তির ব্যাপার বিগত ছয় মাসে তার অবস্থার কোন অবনতি হয়নি। কখনো ওর কিছু মনে পড়ে কিন্তু বেশিরভাগ সময় সমস্যা হয় ” ।
শচীন তেন্ডুলকারের ঘনিষ্ঠ বন্ধু বিনোদ কাম্বলি কে একসময় শচীনের থেকেও বেশি প্রতিভাবান বলা হত। কিন্তু শচীন যেভাবে বিশ্ব ক্রিকেটার নিজের রাজত্ব করেছেন কাম্বলি তা পারেননি। ভারতীয় দলের হয়ে ১০৪ টি ওয়ানডে ও ১৭ টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি ।
