Rasbora : তালের বড়া বা কোনো ডালের বড়া নয়, বানিয়ে ফেলুন গোবিন্দভোগ চালের রসবড়া
কিউ ইন্ডিয়া বাংলা : অনেক তো হল ডালের বড়া, তালের বড়া (Rasbora) এবার শিখি নতুন রেসিপি, গোবিন্দভোগ চালের নরম তুলতুলে রসের বড়া। বাড়িতে পুজোতে ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদনও করতে পারেন। এছাড়াও বারিতে অতিথি আসলে চটজলদি বানিয়ে পরিবেশন(Rasbora) করুন এই সুস্বাদু মিষ্টি। দোকানের নামীদামী মিষ্টিকেও হার মানাতে বাধ্য। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় এই রেসিপি। চলুন শিখে নেওয়া যাক(Rasbora) এই সুস্বাদু মিষ্টি কিভাবে তৈরি করবেন।
উপকরণ(Rasbora)
৫০ গ্রাম গোবিন্দভোগ চালের গুঁড়ো
আধ লিটার দুধ
৩ টেবিলচামচ গুঁড়ো দুধ
২ চা-চামচ ময়দা
পরিমাণমতো চিনি
আধ চা-চামচ বেকিং পাউডার
এক চিমটে বেকিং সোডা
পরিমাণমতো সাদা তেল
প্রণালী(Rasbora)
প্রথমে ওভেনে কড়াই বসিয়ে তাতে আধ লিটার দুধ গরম করতে দিন(Rasbora)। দুধ হালকা গরম হতে শুরু তাতে মিশিয়ে ফেলুন চালের গুঁড়। এবার হালকা আঁচে ধিরে ধিরে ফুটতে দিন। হালকা হাতে সমানে নাড়তে থাকুন মিশ্রনটি। যতখন না মিশ্রণটি দলা পাকানোর আকারে (Rasbora)আসছে। মিশ্রণটি ঘন হয়ে গেলে আঁচ বন্ধ করে দিন। এবার কিছুটা মিশ্রন ঠাণ্ডা হতে দিন। তার সাথে মিশিয়ে ফেলুন ৩ চা-চামচ গুঁড়ো দুধ,(Rasbora) ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা। ভাল করে সমস্ত উপকরণ মিশিয়ে ফেলুন। এবার গোল গোল বলের আকারে গড়ে নিন। আপনারা চাইলে নিজেদের পছন্দ মত আকারে গড়ে নিতে পারেন। এরপর ওই বল গুলিকে হালকা করে (Rasbora)চেপে চ্যাপটা আকারের বানিয়ে ফেলুন।
এরপর বাকি যে চালের গুড়োর মিশ্রণটি নিন। সেটাতে ২ টেবিলচামচ(Rasbora) গুঁড়ো দুধ এবং ১ চা-চামচ চিনি মিশিয়ে হালকা আঁচে বসিয়ে নাড়তে থাকুন। ক্ষীরের মতো তৈরি করুন। এরপর অন্য একটি কড়াই সাদা তেল গরম করে বড়াগুলি লাল লাল করে ভেজে নিন। সব বড়া ভাজা হয়ে গেলে (Rasbora)অন্য পাত্রে একটু চিনির সিরা বা রস বানিয়ে ফেলুন। গরম সিরাতে গ্যাস বন্ধ করে বড়া গুলি ডুবিয়ে দিন। বড়া গুলি নরম হয়ে (Rasbora)গেলে সিরা থেকে বড়া গুলি তুলে মাঝখান দিয়ে হালকা চিরে দিন। এরপর তার ভেতর একটু একটু করে আগে থেকে করে রাখা ক্ষীরটা ভরে ফেলুন। এই রকম করে সবগুলি বানিয়ে পরিবেশন করতে পারেন সুস্বাদু গোবিন্দভোগ চালের রসবড়া(Rasbora)।
