আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Maa Canteen : মা ক্যান্টিনে মেনু বদল, ডিমের বদলে মাছ ভাতের পরিকল্পনা নতুন সরকারের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে এই অভিযোগ তুলে নির্বাচনের প্রচারে তৃণমূল গেরুয়া শিবির কে আক্রমণ শানিয়ে ছিল । প্রচারে দেখা গিয়েছিল অনেক প্রার্থী হাতে মাছ নিয়ে জনসংযোগ করেছেন। এবার সেই মাছ নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের নতুন বিজেপি সরকারের। তৃণমূল আমলে চালু হওয়া মা ক্যান্টিনে ডিম ভাতের বদলে মাছভাত দেওয়ার পরিকল্পনা খবর সূত্রের ।

সূত্রের দাবি, নতুন সরকার মা ক্যান্টিনের মেনুতে ডিম ভাতের বদলে মাছভাত রাখার প্রস্তাব বিবেচনা করে দেখছে। এক বিজেপি বিধায়কের কথায় আমরা” মাছে ভাতে বাঙালি” । তবে প্রকল্পের নাম বদল হওয়ার সম্ভাবনা রয়েছে । আগে ৫ টাকায় মা ক্যান্টিনে খাবার পাওয়া যেত। রাজ্য সরকার বর্তমানে সেই দাম পরিবর্তন না করা চিন্তাভাবনা করছে। বিষয়টি ইতিমধ্যে কৃষি বিপণন দপ্তরকে খতিয়ে দেখতে বলা হয়েছে। এই ক্যান্টিন গুলি স্বনির্ভর গোষ্ঠী ছাড়া পরিচালিত হলেও সুফল বাংলা থেকে প্রয়োজনীয় সবজি এবং রাজ্য সরকারের তরফে বিনামূল্যে চাল সরবরাহ করা হয়। ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মা ক্যান্টিন চালু হয়েছিল । শুধুমাত্র দুপুরে পাঁচ টাকায় ভাত ডাল ও ডিমের তরকারি বা ডিম সেদ্ধ দেওয়া হতো এই প্রকল্পের অধীনে । প্রথমে মাত্র ৩২ টি ক্যান্টিন নিয়ে পথচলা শুরু করেছিল এই প্রকল্প পরবর্তীতে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ২৪৯ এ।

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আশঙ্কা করা হয়েছিল যে মা ক্যান্টিন হয়তো বন্ধ হয়ে যাবে । কিন্তু সেই আশঙ্কাকে উড়িয়ে জনসাধারণের জন্য নতুন সরকার মা ক্যান্টিন চালু রাখা সিদ্ধান্ত নিয়েছে । পরবর্তীতে সেই নাম পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি ক্যান্টিনের সংখ্যা বাড়ানোও হতে পারে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *