আজকের দিনেভারতরাজনীতি

অস্তিত্ব হারাচ্ছে তৃণমূল, এবার সাংসদ পদ থেকে ইস্তফা অভিষেক ঘনিষ্ঠ প্রকাশচিক বরাইকের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- একসময়ে ছিল তৃণমূলে যোগদানের হিড়িক। আর আজ আর সেই সময় পাল্টেছে, এখন শুধুই পদত্যাগ। ফের সাংসদ পদে ইস্তফা দিলেন অভিষেক ঘনিষ্ঠ সাংসদ প্রকাশচিক বরাইক। এর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব আর এবার প্রকাশচিক বরাইক। ক্রমশই অস্তিত্ব হারিয়ে শূন্য থেকে একদম নিঃশ্বেষ হয়ে যাচ্ছে তৃণমূল। দলটির অস্তিত্ব একদম অন্তিম প্রহর গুণছে। চারদিকে তিন ইস্তফা ঘিরে জোর চাঞ্চল্য রাজনৈতিক মহলে। রাজ্যসভায় তৃণমূলের দুর্বল হওয়া শুরু হয়েছিল, সোমবার থেকে সেই সঙ্কট অবস্থা জারি আছে। প্রথমে সুখেন্দুশেখর রায় দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে ইস্তফা দেন, পরে সুস্মিতা দেব পদত্যাগ করেন সাংসদ পদ থেকে। আর এই দুজনেই তৃণমূল দলটিও ছাড়েন। আর এবার আরও একটি নাম সেই তালিকায় সংযুক্ত হল, যার নাম প্রকাশচিক বরাইক। প্রকাশচিক বরাইক তৃণমূলের তফশিলি উপজাতি মুখ। তবে বাকি দুজমের মতো তৃণমূল ছাড়েননি তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত প্রকাশচিক। ২০২৩ সালে তাঁকে একবার রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল। পরে ২০২৪ সালে লোকসভা ভোটে আলিপুরদুয়ার থেকে তাঁকে প্রার্থীও করা হয়েছিল। যদিও সেইবার পরাজিত হয়েছিলেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনেও প্রকাশচিককে প্রার্থী করার কথা ভাবা হচ্ছিল তৃণমূলের অন্দরে। তবে শেষ পর্যন্ত তা করা হয়নি।

ইস্তফার পরে দিল্লিতে প্রকাশচিক জানান, সদ্য সমাপ্ত নির্বাচনে জনতা যে রায় দিয়েছে, সেই রায়কে সম্মান জানাতেই তিনি ইস্তফা দিয়েছেন। তবে দলবদলের জল্পনা জিইয়ে রেখে তিনি বলেছেন, সেই সব কিছু সময় বলবে।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূলের অন্দরে চাপানউতোর। ভাঙন পরিষদীয় দল থেকে সংসদীয় দলে। এবার রাজ্যসভাতেও অস্তিত্ব সংকটে তৃণমূল। গত সপ্তাহ পর্যন্ত রাজ্যসভায় তৃণমূলের মোট ১৩ জন সাংসদ ছিলেন। সোমবার থেকে পর পর ইস্তফায় এ বার সংসদের উচ্চকক্ষে তৃণমূলের সাংসদ সংখ্যা কমে হল ১০। অন্য দিকে লোকসভাতেও ২৮ সাংসদের ২০ জন সাংসদই তৃণমূল থেকে মুখ ফিরিয়েছে, ফলে মমতা হাতে আছে মাত্র আট সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *