আজকের দিনেবাংলার আয়না

বজবজে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর মিঠুন ঠিকাদার, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- দক্ষিণ ২৪ পরগনার বজবজে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মিঠুন ঠিকাদারের গ্রেপ্তারিকে কেন্দ্র করে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের আবহের মধ্যেই এই ঘটনাকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।

সূত্রের খবর, বজবজ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠুন ঠিকাদার দীর্ঘদিন ধরেই পুলিশের খোঁজে ছিলেন। তাঁর বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসাসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। অবশেষে অসম থেকে তাঁকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশ। এরপর বৃহস্পতিবার বজবজ থানার পুলিশ তাঁকে আলিপুর আদালতে পেশ করে। আদালতে নিয়ে যাওয়ার সময় নিরাপত্তার স্বার্থে পুলিশি হেফাজতে তাঁকে প্রিজন ভ্যানে তোলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আদালত ও থানার চত্বরে ব্যাপক কৌতূহল তৈরি হয়। অন্যদিকে, বজবজ থানার বাইরে উপস্থিত বিজেপি সমর্থকদের একাংশ অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে “চোর চোর” স্লোগান দিতে শুরু করেন। ফলে এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য থানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সতর্ক অবস্থান গ্রহণ করেছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *