আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাভারত

Supreme Court : সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই থাকছে

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেল কালীঘাট তৃণমূল (Supreme Court)। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে থাকা ৪টি অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। বহাল থাকল কলকাতা হাই কোর্টের নির্দেশই। ফলে উপনির্বাচনের আগে ওই চারটি অ্যাকাউন্ট (Supreme Court)থেকে কোনও লেনদেন করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

 

ঘটনার সূত্রপাত কয়েক সপ্তাহ আগে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে(Supreme Court) থাকা কালীঘাট তৃণমূলের ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় রাজ্যের সিআইডি। তদন্তকারী সংস্থার দাবি, ভিন্ন একটি এফআইআরের ভিত্তিতে এই তদন্ত চলছে এবং এর সঙ্গে দলের অভ্যন্তরীণ কোন্দলের (Supreme Court)যোগ রয়েছে। এই পদক্ষেপকে বেআইনি আখ্যা দিয়ে প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। কিন্তু হাই কোর্ট এই বিষয়ে(Supreme Court) কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি বা হস্তক্ষেপ করতে চায়নি। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। আজ বৃহস্পতিবার বিচারপতি এম সুন্দরেশের বেঞ্চে এই মামলার শুনানি হয়।

 

শুনানিতে কালীঘাট তৃণমূলের পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী মনু সিংভি। তিনি আদালতে বলেন, দলের সাংগঠনিক কাজ, কর্মীদের বেতন, প্রচার সহ বিভিন্ন খাতে প্রতি মাসে প্রায় ১২ কোটি টাকা খরচ হয়। সামনেই উপনির্বাচন, এই সময়ে অ্যাকাউন্ট ফ্রিজ থাকলে দলের কাজকর্ম কার্যত স্তব্ধ হয়ে যাবে। তাই মানবিকতার খাতিরে এবং নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে চালানোর জন্য হলেও অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দেওয়া হোক। তিনি আরও বলেন, অ্যাকাউন্ট ফ্রিজ করে রাজনৈতিকভাবে হেনস্থা করা হচ্ছে।

 

এই যুক্তির তীব্র বিরোধিতা করেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা(Supreme Court)। তিনি আদালতে বলেন, এটি কোনও রাজনৈতিক প্রতিহিংসা নয়। একটি নির্দিষ্ট এফআইআরের ভিত্তিতে তদন্ত চলছে। দলের অভ্যন্তরীণ কোন্দল এবং আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। (Supreme Court)পাশাপাশি পুরো বিষয়টি বর্তমানে নির্বাচন কমিশনের বিচারাধীন রয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই তৃণমূলের প্রতীক সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এই অবস্থায় আদালতের হস্তক্ষেপ(Supreme Court) করা উচিত নয়।

 

উভয় পক্ষের দীর্ঘ সওয়াল-জবাব শোনার পর বিচারপতি (Supreme Court)সুন্দরেশ স্পষ্ট জানিয়ে দেন, যেহেতু নির্বাচন কমিশন তৃণমূলের প্রতীক ফ্রিজ করে দিয়েছে এবং হাই কোর্ট ইতিমধ্যেই এই বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি, তাই সুপ্রিম কোর্টও এই মুহূর্তে কোনও হস্তক্ষেপ (Supreme Court)করবে না। এরপরই কালীঘাট তৃণমূলের দায়ের করা আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশের ফলে উপনির্বাচনের(Supreme Court) আগে পর্যন্ত ওই ৪টি অ্যাকাউন্ট ফ্রিজই থাকছে। ফলে ভোটের মুখে বড়সড় আর্থিক সংকটে পড়ল কালীঘাট তৃণমূল শিবির, (Supreme Court)এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *