Smit Machchhar : ১৭৪ প্রাণ বাঁচানো ভারতীয় ‘হিরো’ পাইলটকে কুর্নিশ মোদির, প্রশংসায় ট্রাম্প ও নেতানিয়াহু
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মাঝ আকাশে ৯/১১-র মতো ভয়াবহ হামলা রুখে ১৭৪ প্রাণ বাঁচালেন (Smit Machchhar) ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছার। সহ-পাইলটের ছুরির আঘাতে রক্তাক্ত হয়েও লড়ে গেলেন তিনি। (Smit Machchhar) তাঁর বীরত্বে ‘ভারত গর্বিত’ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন(Smit Machchhar) নেতানিয়াহুও।
দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বোয়িং ৭৩৭ ম্যাক্স (Smit Machchhar) বিমানের ককপিটে ছিলেন ক্যাপ্টেন মচ্ছার। অভিযোগ, মাঝ আকাশে সহ-পাইলট তাঁর ওপর ছুরি নিয়ে হামলা চালায়। বিমান থেকে ৭৭০০ জরুরি কোড এবং তারপর ৭৫০০ হাইজ্যাক কোড পাঠানো হয়। রক্তে(Smit Machchhar) ভেসে যাচ্ছিল ককপিট, ২ মিনিটে ১৭,৪০০ ফুট নিচে নেমে আসে বিমান। কিন্তু আহত অবস্থাতেও ক্যাপ্টেন ককপিটের দরজা(Smit Machchhar) খুলে দেন, যাতে ক্রু ও যাত্রীরা হামলাকারীকে কাবু করতে পারে। পরে বিমানটি সৌদির তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
এই ঘটনায় প্রধানমন্ত্রী মোদি লেখেন – “ক্যাপ্টেন স্মিত মচ্ছার (Smit Machchhar) একজন বীর। চরম বিপদের মুখে গুরুতর আহত হয়েও অন্যদের জীবন রক্ষায় অসীম সাহস দেখিয়েছেন। ভারত গর্বিত।” ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু লেখেন – “ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েও তিনি (Smit Machchhar) পালটা লড়াই করেন ও ককপিটের দরজা খুলে দেন। এর ফলে আকাশে ভয়াবহ বিপর্যয় এড়ানো গেছে। ইজরায়েলি নাগরিক-সহ অনেকের (Smit Machchhar) জীবন বাঁচিয়েছেন তিনি।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে ‘হিরো’ আখ্যা দিয়ে(Smit Machchhar) বলেন – “পাইলট অত্যন্ত শোচনীয় অবস্থায় ছিলেন, তা সত্ত্বেও সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। এক অর্থে তিনি একজন বীর।” বর্তমানে সৌদির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৭৫০ ঘণ্টার(Smit Machchhar) বেশি উড়ান অভিজ্ঞতা সম্পন্ন এই ভারতীয় পাইলট।
