আজকের দিনে

Indian Captain : মাঝ-আকাশে ছুরির কোপ! দুবাই-তেল আভিভ বিমানে ভারতীয় ক্যাপ্টেনকে রক্তাক্ত করলেন সহ-পাইলট

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মাঝ-আকাশে ভয়াবহ ঘটনা (Indian Captain)। দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানের ককপিটে ক্যাপ্টেনের উপর ছুরি নিয়ে হামলা চালালেন সহকারী পাইলট। ৩৪ হাজার ফুট উচ্চতায় রক্তে ভেসে যায় ককপিট। (Indian Captain)আক্রান্ত ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের চেষ্টায় বড় দুর্ঘটনা এড়ানো গেলেও, ঘটনাকে ‘জিহাদি সন্ত্রাসবাদী হামলার চেষ্টা’ (Indian Captain)বলছে ইজরায়েল।

 

বুধবার সকালে দুবাই থেকে ১৮০ জন যাত্রী নিয়ে তেল আভিভ(Indian Captain) যাচ্ছিল বিমানটি। ইজরায়েলি সংবাদমাধ্যমের দাবি, বিমানের ক্যাপ্টেন গুজরাটি বংশোদ্ভূত ভারতীয় নাগরিক স্মিত মচ্ছর। ২০১১ থেকে ২০২২ পর্যন্ত স্পাইসজেটে ১১ বছর কাজ করার পর ২০২২ সালে(Indian Captain) ফ্লাইদুবাইয়ে যোগ দেন তিনি। বোয়িং 737-এর বিশেষজ্ঞ স্মিত মেন্টরিংয়ের (Indian Captain)কাজও করেন।

 

অভিযোগ, মাঝ-আকাশে ককপিটের ভিতরেই স্মিতকে ছুরি দিয়ে কোপান ওমানের নাগরিক(Indian Captain) সহকারী পাইলট। বিমানে থাকা যাত্রী ও অফ-ডিউটি পাইলটরা হামলাকারীকে নিরস্ত্র করে ক্যাপ্টেনকে উদ্ধার করেন। এই হামলায় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩৪ হাজার ফুট থেকে ১৭(Indian Captain) হাজার ফুটে নেমে আসে। পরে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে, (Indian Captain)আহত স্মিত সৌদির হাসপাতালে চিকিৎসাধীন।

 

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিমানটি হাইজ্যাক করার চেষ্টা হয়েছিল। এক যাত্রী জানান,(Indian Captain) বিমান সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, যে কোনও মুহূর্তে ভেঙে পড়বে বলে ধরেই নিয়েছিলেন তাঁরা। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজের দাবি, ইজরায়েলি যাত্রীদের খুন করতেই (Indian Captain)বিমান ধ্বংসের চেষ্টা হয়েছিল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, যাত্রীদের সাহসিকতায় বড় দুর্ঘটনা (Indian Captain)এড়ানো গেছে।

 

ফ্লাইদুবাইয়ের তরফে জানানো হয়েছে, ককপিটে হাতাহাতির জেরে বিমান(Indian Captain) ঘুরিয়ে তাবুকে নামানো হয়। ঘটনার কারণ ও উদ্দেশ্য তদন্তাধীন, জল্পনা থেকে বিরত থাকার আর্জি জানিয়েছে সংস্থা। যাত্রীদের বিকল্প বিমানে তেল আভিভে পৌঁছে দেওয়া হয়েছে। ভারতীয় পাইলটের উপর(Indian Captain) হামলার নেপথ্যে ঠিক কী কারণ, তা এখনও স্পষ্ট নয়। সৌদি কর্তৃপক্ষ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে এবং ইজরায়েল সরকার (Indian Captain)পরিস্থিতির উপর নজর রাখছে। সন্ত্রাসবাদী হামলা নাকি ব্যক্তিগত আক্রোশ, তা তদন্তের পরেই জানা যাবে। তবে ৩৪ হাজার ফুট উঁচুতে এই ঘটনায় আন্তর্জাতিক বিমান নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন(Indian Captain) উঠে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *