Puja Shock : পুজোর আগেই পকেটে ছ্যাঁকা! বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম, আজ থেকে কত দিতে হবে?
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মাসের প্রথম দিনেই বড় ধাক্কা সাধারণ মানুষের পকেটে। (Puja Shock) উৎসবের মরসুম শুরু হওয়ার ঠিক আগে ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। তেল বিপণনকারী সংস্থাগুলি ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (Puja Shock)দাম এক ধাক্কায় ৬২.৫০ টাকা বাড়িয়ে দিল। ফলে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা।
পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে আন্তর্জাতিক বাজারে বাড়ছে (Puja Shock)অপরিশোধিত তেলের দাম। তার সরাসরি প্রভাব পড়ছে দেশে LPG সিলিন্ডারের দামে। পুজোর মুখে এক ধাক্কায় অনেকটা দামি হল ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার। আজ, ১ অক্টোবর থেকে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের(Puja Shock) দাম বেড়ে দাঁড়াল ২ হাজার ৯৫৪ টাকা।
চলতি বছরের এপ্রিল থেকে একাধিকবার বেড়েছে (Puja Shock)বাণিজ্যিক গ্যাসের দাম। এই দাম বৃদ্ধির ফলে সবথেকে বেশি সমস্যায় পড়বেন হোটেল, রেস্তোরাঁ ও ছোট ব্যবসায়ীরা। উৎসবের সময় ব্যবসার খরচ বাড়ায় তার প্রভাব পড়তে পারে(Puja Shock) খাবারের দামের উপরও।
তবে স্বস্তির খবর হল, এই মুহূর্তে ঘরোয়া রান্নার গ্যাস (Puja Shock)অর্থাৎ ১৪.২ কেজির সিলিন্ডারের দামে কোনও হেরফের হয়নি। কিন্তু আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে, তাতে পরবর্তী সময়ে ঘরোয়া সিলিন্ডারের দামও বাড়তে পারে (Puja Shock)বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
উৎসবের মুখে বাণিজ্যিক গ্যাসের এই মূল্যবৃদ্ধি (Puja Shock)সাধারণ মানুষের মুদ্রাস্ফীতির বোঝা আরও বাড়াল। ব্যবসায়ীরা খরচ সামলাতে হিমশিম খাবেন, যার পরোক্ষ(Puja Shock) প্রভাব পড়বে বাজারে। এখন দেখার, ঘরোয়া গ্যাসের দামও কি আগামী দিনে বাড়ার পথে?
