Mohun Bagan : সাহাল নেই, জেমি ফিরছেন! ওড়িশার বিরুদ্ধে ৩ পয়েন্টের লড়াইয়ে নামছে মোহনবাগান
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- একের পর এক ফুটবলারের চোট মাথাব্যথার কারণ হয়ে উঠছে মোহনবাগান (Mohun Bagan) কোচ প্যানাজিওটিস দিলেমপেরিসের। বৃহস্পতিবার ওড়িশা এফসির বিরুদ্ধে সাহাল আবদুল সামাদকে পাচ্ছে না মোহনবাগান। মিগুয়েল ফিগুয়েরা, আপুইয়ার পর চোটের তালিকায় নবতম সংযোজন সাহাল। মাঝমাঠের একের পর এক গুরুত্বপূর্ণ ফুটবলার এভাবে চোট পাওয়ায় চিন্তা বাড়ছে মোহনবাগান কোচের (Mohun Bagan)। সাহালের যা পরিস্থিতি, তাতে বেশ কয়েকটি ম্যাচ তাঁকে বাইরে থাকতে হবে, তা বলাই যায়। এসবের মধ্যে দুটো আশার খবর, এক জেমি ম্যাকলারেন সুস্থ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার প্রথম একাদশে থাকবেন কি না তা বলা এখনই সম্ভব নয় (Mohun Bagan)। সব কিছু ঠিকঠাক থাকলে ওড়িশার বিরুদ্ধে স্কোয়াডে থাকবেন জেমি। আপুইয়াও সুস্থ হয়ে উঠেছেন। পুরো ফিট হতে এখনও বেশ কয়েকদিন লাগতে পারে। আপুইয়াও এই ম্যাচে অনিশ্চিত।
এই মরশুমে মোহনবাগানে চোটের মাত্রা যেন একটু বেশি হয়েছে এখনও পর্যন্ত (Mohun Bagan)। দেজান দ্রাজিচ, আলবার্তোদের দেখা গিয়েছে মাথায় ব্যান্ডেজ বেঁধে খেলতে। এই পরিস্থিতির জন্য রেফারির দিকে ঘুরিয়ে আঙুল তুলেছেন দিলেমপেরিস। মোহনবাগান কোচ বলেন, “সাহাল চোট পেয়েছে। ওকে আমরা পাচ্ছি না। আপুইয়াও ফিরে আসবে (Mohun Bagan)। জেমি যোগ দিচ্ছে। চোটের কারণে আমরা বেশ সমস্যায় পড়েছি। প্রতিপক্ষের ফুটবলারদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। রেফারিরা যদি এই ধরনের ট্যাকলের বিরুদ্ধে (Mohun Bagan) যদি ব্যবস্থা না নেন, ফুটবলাররা আরও খারাপ ট্যাকল করতে উৎসাহ পাবে। এতে চোটের আশঙ্কা বাড়বে।”
লিগ টেবিলের দশম স্থানে থাকা ওড়িশার বিরুদ্ধে (Mohun Bagan) মোহনবাগানের সম্ভাব্য একাদশ এই রকম হতে পারে – গোলে বিশাল কাইথ। রক্ষণে শুভাশিস বসু, আলবার্তো রডরিগেজ, মেহতাব সিং ও অভিষেক সিং (Mohun Bagan)। মাঝমাঠে লিস্টন কোলাসো, সমীর জেলকোভিচ, অনিরুদ্ধ থাপা, মনবীর সিং। এঁদের সামনে দ্রাজিচ। একেবারে সামনে লি এরউইন।
এখনও পর্যন্ত লিগ টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান (Mohun Bagan)। এই শীর্ষে থাকাটা তাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন মোহনবাগান কোচ। প্রত্যেক ম্যাচেই একাধিক সুযোগ পেলেও গোলে রূপান্তরিত করতে ব্যর্থ হচ্ছেন এরউইনরা। এদিন দিলেমপেরিস বলছেন, ওড়িশার বিরুদ্ধে দ্রুত গোল তুলে আনতে পারলে জয়ের (Mohun Bagan) কাজটা সহজ হয়ে যাবে। গোল মিস নিয়ে কাজ চলছে, ফিনিশিংয়ে জোর দেওয়া হচ্ছে অনুশীলনে।তবে ঘন ঘন ম্যাচে ফুটবলারদের উপর বাড়তি চাপ দিতে চাইছেন না কোচ (Mohun Bagan)। আত্মবিশ্বাস ফিরিয়ে সুযোগ কাজে লাগাতে পারলেই ওড়িশার বিরুদ্ধে ৩ পয়েন্ট আসবে বলে বিশ্বাস দিলেমপেরিসের।
