আজকের দিনেতিলোত্তমাপূজা দর্পনবাংলার আয়নারাজনীতি

PUJO PASS SCAM : পাস কেলেঙ্কারিতে বড় মোড়, লালবাজারে হাজিরা ইন্দ্রনীলকন্যা আভেরির, পুলিশ হেফাজতে শুভ

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- দুর্গাপুজোয় পাস বিলির নামে কোটি কোটি টাকার কেলেঙ্কারি (PUJO PASS SCAM)। অবশেষে লালবাজারের গোয়েন্দাদের জেরার মুখোমুখি ইন্দ্রনীল সেনের মেয়ে আভেরি সেন। গত কয়েকদিনে একাধিকবার হাজিরা এড়িয়েছিলেন তিনি। আজ, বৃহস্পতিবার হাজিরা না দিলে গ্রেপ্তারের আশঙ্কা বাড়ছিল আভেরির (PUJO PASS SCAM)। কার্যত সেই ইঙ্গিত মিলতেই এদিন তদন্তকারীদের মুখোমুখি হলেন তিনি!

 

 

এদিকে পাস দুর্নীতি মামলায় ইন্দ্রনীল সেনের (PUJO PASS SCAM) ‘বন্ধু’ ‘মাস আর্ট’-এর সেক্রেটারি ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভকে নিজেদের হেফাজতে নিল পুলিশ। সম্প্রতি হাই কোর্টে ধ্রুবজ্যোতি বসুর আগাম জামিন খারিজ হয়। এরপর থেকেই বেপাত্তা ছিলেন তিনি (PUJO PASS SCAM)। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মধ্য কলকাতার পোদ্দার কোর্টের কাছ থেকে শুভকে গ্রেপ্তার করে লালবাজারের ‘সিট’।

 

এরপরেই এদিন ধ্রুবজ্যোতিকে আদালতে তোলা হয় (PUJO PASS SCAM)। ১৪ দিনের পুলিশ হেফাজতের জন্য আবেদন জানান সরকারি আইনজীবী। তিনি বলেন, ইউনেসকোর নামে পাস বিক্রি করে কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। এক্ষেত্রে একজনের গোপন জবানবন্দি নেওয়ার কথাও আদালতে জানান আইনজীবী। এদিকে ধৃত ধ্রুবজ্যোতি বসুর আইনজীবী জানান, কেআইটি বিল্ডিং থেকে মক্কেলকে গ্রেপ্তার (PUJO PASS SCAM) দেখানো হচ্ছে। কিন্তু তিনি মেল করে হাজিরা দিয়েছিলেন। শুধু তাই নয়, তদন্তেও সহযোগিতা করতে চেয়েছিলেন। দু’পক্ষের কথা শুনে আদালত ধ্রুবজ্যোতি বসুকে ১৩ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

 

এদিকে ইন্দ্রনীলের সংস্থা মাস আর্ট থেকে দুর্নীতির বিপুল টাকা তাঁর মেয়ের (PUJO PASS SCAM) কোম্পানির অ্যাকাউন্টে গিয়েছে বলে ইতিমধ্যে তদন্তে উঠে এসেছে। এমনকী টাকা গিয়েছে স্ত্রী মছনন্দা সেনের অ্যাকাউন্টেও। ইতিমধ্যে কয়েকদফায় তাঁকে জেরা করেছেন তদন্তকারী আধিকারিকরা। জানা যায়, (PUJO PASS SCAM) জেরায় ইন্দ্রনীলের স্ত্রী জানান, তিনি নাকি ইন্দ্রনীলকে এভাবে টাকা তুলতে নিষেধ করেছিলেন। এমনকী জেরা চলাকালীনই স্বামী-স্ত্রী বচসায় জড়িয়ে পড়েন বলেও খবর।

 

তবে এক্ষেত্রে আভেরি সেনের বয়ান খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে (PUJO PASS SCAM)। বিশেষ করে যেভাবে তাঁর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা গিয়েছে, সে বিষয়ে আভেরি কতটা জানেন, তা বিস্তারিত জানতে চাইছেন গোয়েন্দা আধিকারিকরা (PUJO PASS SCAM)। প্রয়োজনে ইন্দ্রনীল সেনের মুখোমুখি বসিয়েও আভেরিকে জেরা করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *