আজকের দিনেখেলাবাংলার আয়নাবিশ্বভারত

India Vs Pakistan : সুহেল শো-তে কুপোকাত পাকিস্তান, জয় দিয়ে সাফ অভিযান শুরু ভারতের

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- যে কোনও খেলাতেই হোক, (India Vs Pakistan) পাকিস্তানকে হারানোটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে ভারত। ক্রিকেট হোক বা হকি, এবার ফুটবল মাঠেও সেই ধারা বজায় থাকল। বৃহস্পতিবার ঢাকায় সাফ অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে অভিযান শুরু করল ভারত (India Vs Pakistan)। প্রথম ৩২ মিনিটেই তিন গোলে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে কঠিন করে জিতল নৌশাদ মুসার দল।

 

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল ভারত (India Vs Pakistan)। ৩ মিনিটে মাংলেনথাং কিপগেনের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৫ মিনিটে সুহেল ভাটকে লম্বা পাসে খুঁজে নিয়েছিলেন প্রভু, কিন্তু অফসাইডের ফাঁদে পড়েন মোহনবাগানের এই ফুটবলার (India Vs Pakistan)। ১১ মিনিটে উভাইসের লম্বা থ্রো থেকে সুযোগ তৈরি হয়, কোনওক্রমে বিপদ এড়ায় পাকিস্তানের রক্ষণ।

 

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভারতকে (India Vs Pakistan)। ১৩ মিনিটে গোলের দরজা খুলে দেন সেই সুহেল। মহম্মদ সুহেলের মাপা পাস ধরে বক্সের মধ্যে ঢুকে ডান পায়ের শটে বল জালে জড়িয়ে দেন সবুজ-মেরুন স্ট্রাইকার (India Vs Pakistan)। পাকিস্তানের গোলরক্ষকের কিছুই করার ছিল না। ছ’মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন সুহেল। এবার অভিষেক সূর্যবংশীর নিখুঁত থ্রু পাস ধরে বক্সের বাঁ দিক দিয়ে ঢুকে ঠান্ডা মাথায় গোল করেন তিনি। জোড়া গোল করে ভারতকে চালকের আসনে বসিয়ে দেন সুহেল (India Vs Pakistan)। ২৭ মিনিটের পর থেকে খেলায় ফেরার চেষ্টা করে পাকিস্তান। তবে ভারতের জমাট রক্ষণ ভাঙার মতো আক্রমণ তৈরি করতে পারছিল না তারা (India Vs Pakistan)। উলটে ৩২ মিনিটে তৃতীয় গোল করে ভারত। নওফল পিএনের বাড়ানো বল ধরে বাঁ পায়ের নিখুঁত শটে জালে বল পাঠান মাংলেনথাং কিপগেন।

 

৩৪ মিনিটে অবশ্য ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল পাকিস্তান (India Vs Pakistan)। অভিষেক সূর্যবংশীর ফাউলে পেনাল্টি পায় তারা। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ শায়াক দস্ত। তাঁর শট উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে (India Vs Pakistan)। পরের মিনিটেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন সুহেল। কিপগেনের পাস থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।

 

দ্বিতীয়ার্ধেও আক্রমণে ধার বজায় রাখার চেষ্টা করে ভারত (India Vs Pakistan)। ৫৩ মিনিটে পাকিস্তানের গোলরক্ষককে এগিয়ে আসতে দেখে চিপ করার চেষ্টা করেছিলেন কিপগেন। বল অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ৬০ মিনিটে আদিসন সিংয়ের শট রুখে দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট (India Vs Pakistan)। দু’মিনিট পরে পাকিস্তানের শায়াক দস্তের হেড সহজেই সামাল দেন ভারতের গোলরক্ষক অর্শ শেখ।

 

এর পরেও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ভারত (India Vs Pakistan)। কিন্তু কিপগেন, অভিষেকদের একাধিক প্রচেষ্টা সফল হয়নি। ৮২ মিনিটে খাইমিনথাং লুংদিমের দূরপাল্লার শটও লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু তখনও যেন টুইস্ট বাকি ছিল। ৮৩ মিনিটে পাকিস্তানের নাজিব উল্লাহ সুযোগ পেয়ে গিয়েছিলেন (India Vs Pakistan)। ফিরতি বল থেকে আলমগির গাজির শটও প্রতিহত হয়। ৯১ (৯০+১) মিনিটে গোল পায় পাকিস্তান। জুনেইদ শাহের ক্রস থেকে দুরন্ত হেডে ব্যবধান কমান নাজিব উল্লাহ।

 

এর পরেও শেষ হয়নি নাটক (India Vs Pakistan)। সংযুক্ত সময়ের চতুর্থ মিনিটে ফের গোল করে পাকিস্তান। ম্যাককিল আবদুল্লার ক্রস থেকে ডান পায়ের শটে বল জালে জড়িয়ে দেন আলমগির গাজি। শেষ মুহূর্তে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালায় পাকিস্তান। ৯০+৫ মিনিটে ম্যাককিলের দূরপাল্লার শট আটকে ভারতকে স্বস্তি দেন গোলরক্ষক অর্শ শেখ (India Vs Pakistan)। শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত। সুহেল ভাটের জোড়া গোল, কিপগেনের গোল আর অর্শ শেখের শেষ মুহূর্তের সেভ – সব মিলিয়ে জয় দিয়ে সাফ অভিযান শুরু হলেও সংযুক্ত সময়ে যেভাবে দুই গোল খেল ভারত, তাতে পরের ম্যাচে নামার আগে চিন্তায় থাকবেন ভারতীয় কোচ নৌশাদ মুসা (India Vs Pakistan)। রক্ষণে আরও জমাট হতে হবে ‘মেন ইন ব্লু’দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *