আজকের দিনেভারত

Khalid-Sharjeel : ৫ বছর পরও জামিন নেই! দিল্লি দাঙ্গায় ফের ধাক্কা উমর খালিদ-শারজিলের, জেলেই থাকতে হবে

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- ২০২০ দিল্লি দাঙ্গা মামলায় ফের জামিন খারিজ (Khalid-Sharjeel)হয়ে গেল উমর খালিদ ও শারজিল ইমামের। বুধবার দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা এম সিং এবং বিচারপতি দীনেশ ভাটের বেঞ্চ সাফ জানিয়ে দিল, সুপ্রিম কোর্টের নির্দেশের বাইরে গিয়ে তারা জামিন দিতে পারবে না (Khalid-Sharjeel)। এর ফলে ৫ বছর পরও গারদের ওপারেই থাকতে হচ্ছে দুই ছাত্রনেতাকে।

 

এই নিয়ে তৃতীয়বার জামিনের আবেদন খারিজ হল উমরের (Khalid-Sharjeel)। রাজধানীতে CAA এবং NRC বিরোধী আন্দোলন চলাকালীন ২০২০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্ব দিল্লিতে হিংসায় মৃত্যু হয় ৫৩ জনের। এই ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে উঠে আসে উমর খালিদের নাম (Khalid-Sharjeel)। উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ওই বছরের সেপ্টেম্বর মাসে তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে UAPA ধারায় মামলা (Khalid-Sharjeel)দায়ের হয়।

 

একই মামলায় গ্রেফতার হন JNU-র প্রাক্তন ছাত্রনেতা শারজিল (Khalid-Sharjeel)ইমামও। তার বিরুদ্ধেও UAPA ধারায় মামলা হয়। এর পর থেকে একাধিকবার জামিনের আবেদন জানালেও প্রতিবারই তা খারিজ হয়ে গিয়েছে। বুধবার আদালত জানায়, সুপ্রিম কোর্ট গত ৫ জানুয়ারি যে নির্দেশ দিয়েছিল, (Khalid-Sharjeel)তাতে কোনও পরিবর্তন আনা সম্ভব নয়। সর্বোচ্চ আদালত বলেছিল, সুরক্ষিত সাক্ষীদের (Khalid-Sharjeel) জবানবন্দি গ্রহণ শেষ হওয়ার পর অথবা নির্দেশ জারির তারিখ থেকে এক বছর পূর্ণ হওয়ার পর – এই দুটির মধ্যে যেটি আগে ঘটবে, তার ভিত্তিতেই দুই অভিযুক্ত জামিনের আবেদন করতে পারবেন। হাইকোর্ট জানিয়েছে, (Khalid-Sharjeel) উমর ও শারজিল ‘বিচার বিভাগীয় শৃঙ্খলা’ মেনে চলতে বাধ্য।

 

উমরের গ্রেফতারি নিয়ে বরাবরই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে (Khalid-Sharjeel)। অভিযোগ ওঠে, CAA-NRC বিরোধী স্বর দমন করতেই তাঁকে জেলবন্দি করা হয়েছে। হাইকোর্টের এই রায়ের ফলে আপাতত জেলমুক্তি (Khalid-Sharjeel)হচ্ছে না উমর খালিদ ও শারজিল ইমামের। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা বা সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত তাঁদের অপেক্ষা করতেই হবে। আগামী দিনে এই মামলা কোন দিকে মোড় নেয়, (Khalid-Sharjeel)সেদিকেই নজর থাকবে সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *