SUMIT-ABHISHEK : টাকা লেনদেনের আঁতুরঘর কালীঘাট! সুমিতকে নিয়ে অভিষেকের বাড়িতে পুলিশের তল্লাশি
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:– জমি দুর্নীতি মামলায় ধৃত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে সঙ্গে নিয়ে কালীঘাটে সাংসদের বাড়িতে তল্লাশি চালাল পুলিশ। তদন্তকারীদের দাবি, জেরায় সুমিত জানিয়েছে ওই বাড়িতেই চলত যাবতীয় টাকা লেনদেন। (SUMIT-ABHISHEK)
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ সুমিতকে নিয়ে কালীঘাটের বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। বিরাট দুর্নীতির পুনর্নির্মাণের লক্ষ্যেই এই অপারেশন বলে জানা গিয়েছে। বাড়ির প্রতিটি কোণায় সুমিতকে নিয়ে গিয়ে জেরা করা হয়। (SUMIT-ABHISHEK) জমি দুর্নীতি-সহ একাধিক অভিযোগে দীর্ঘদিন ধরে সুমিতের খোঁজ করছিল সিআইডি। প্রায় ৯ থেকে ১০ বার তল্লাশির মুখে পড়তে হয় তাঁকে। অবশেষে চলতি মাসের ১০ তারিখ কালীঘাটের বাড়ি থেকেই সিআইডি ও এসটিএফের যৌথ অভিযানে গ্রেপ্তার হন তিনি। (SUMIT-ABHISHEK)
পুলিশের দাবি, জেরায় সুমিত জানিয়েছে অভিষেকের প্রতিটি খুঁটিনাটি তার জানা এবং কালীঘাটের ওই বাড়িতেই হতো সমস্ত আর্থিক লেনদেন। শালবনির জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তারের পর নিজেদের হেফাজতে নিয়ে তাকে দফায় দফায় জেরা করে একাধিক বিস্ফোরক তথ্য পেয়েছেন তদন্তকারীরা।
তদন্তকারীদের আশা, আজকের এই ঘটনার পুনর্নির্মাণ থেকে বেশ কিছু নতুন সূত্র মিলবে যা এই হাই-প্রোফাইল মামলার জাল গোটাতে সাহায্য করবে।
