আজকের দিনেবাংলার আয়না

CHANDRANATH RATH CASE : চন্দ্রনাথের মৃত্যুর পিছনে ভাইপো গ্যাং, ২ কোটির সুপারি! বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের ঠিক ২ দিনের মাথায় মধ্যমগ্রামের বুকে মৃত্যু হয়েছিল তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (CHANDRANATH RATH CASE)। সেই ঘটনায় এবার বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার নন্দীগ্রাম উপনির্বাচনে নিহত চন্দ্রনাথের মা হাসিরানি রথকে প্রার্থী করেছে বিজেপি। তাঁর মনোনয়ন পেশের দিনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি যা খবর পেয়েছি তাতে চন্দ্রনাথের মৃত্যুর পিছনে ভাইপো গ্যাং রয়েছে। ২ কোটি টাকা সুপারি দেওয়া হয়েছে শুটারদের।” (CHANDRANATH RATH CASE)

এখানেই থামেননি তিনি। তাঁর আরও দাবি, “আমি ডায়মন্ড হারবারের অনেক লোকের কল রেকর্ডিং শুনেছি। তাতে স্পষ্ট যে ঘটনার নেপথ্যে ভাইপো গ্যাং অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর শাগরেদরা রয়েছে। তবে এখন মামলা বিচারাধীন তাই বেশি কিছু বলব না।” (CHANDRANATH RATH CASE)

উল্লেখ্য, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছিল। তৃণমূলকে হারিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। তার ঠিক ২ দিনের মাথায় বাড়ি ফেরার পথে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় চন্দ্রনাথ রথকে। গুলিতে ঝাঁজরা হয়ে যান তিনি। পরবর্তীতে তদন্তভার হাতে নেয় সিবিআই। এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে।

মুখ্যমন্ত্রীর এই বিস্ফোরক মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এ প্রসঙ্গে ঋতপন্থী তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, “একেবারে প্রমাণ ছাড়া তো মুখ্যমন্ত্রীর কোনও কথা বলার কথা নয়। যদি সত্যি এটা হয়ে থাকে এর থেকে দুঃখের কিছু হয় না। মনে রাখতে হবে সত্যি চেপে রাখা যায় না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *