আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Student Elections : ‘ছাত্র ভোট হবে, সব কলেজে উড়বে গেরুয়া আবির’, যাদবপুরে দাঁড়িয়ে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- দীর্ঘ ১৫ বছর পর রাজ্যে ফের ছাত্র সংসদ নির্বাচনের জল্পনা। শুক্রবার যাদবপুরের বন্দেমাতরম পাঠ মঞ্চের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, “শিগগিরই ছাত্র সংসদের নির্বাচন হবে। সব জায়গায় জিতবে এবিভিপি। কলেজে কলেজে উড়বে গেরুয়া আবির।”(Student Elections )

দীর্ঘদিন ধরে রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ভোট বন্ধ থাকা নিয়ে ক্ষোভ ছিল বিরোধীদের। তৃণমূল আমলে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় বারবার দাবি উঠেছে। খোদ তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা বর্তমান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে সরব হয়েছেন।(Student Elections )

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভেঙে যাওয়া ছাত্র সংসদের জিবি মিটিংকে কেন্দ্র করে এবিভিপি ও বাম ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়। এবিভিপির প্রশ্ন ছিল, যেখানে নির্বাচিত ছাত্র সংসদই নেই, সেখানে জিবি মিটিং কীভাবে হয়? সেই সংঘর্ষ এবং নন্দলাল বসুর তৈরি নামফলক ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনার পরই রাজ্য জুড়ে ছাত্র ভোটের দাবি আরও জোরালো হয়।

এদিন সেই প্রসঙ্গেই শুভেন্দু বলেন, যাদবপুর সহ রাজ্যের সমস্ত কলেজে গণতান্ত্রিক উপায়ে ছাত্র সংসদ দখল করবে এবিভিপি। তাঁর মতে, ছাত্র রাজনীতিই ভবিষ্যতের রাজনৈতিক নেতৃত্ব তৈরির আসল ভিত।(Student Elections)

রাজনৈতিক মহলের মতে, ছাত্র ভোট হলে রাজ্যে এবিভিপির সংগঠন বিস্তারের বড় সুযোগ তৈরি হবে। যেসব কলেজে এখনও গেরুয়া শিবিরের ভিত দুর্বল, সেখানেও নির্বাচনের মাধ্যমে শক্তি বাড়াতে পারবে তারা। শুভেন্দুর এই ঘোষণায় আপাতত আশাবাদী গেরুয়া ছাত্র সংগঠনের কর্মী-সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *