আজকের দিনেগ্রীন রুম

নৈশভোজে খাসির মাংসের বদলে গো-মাংসঃ বিরক্ত সায়ক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- পার্ক স্ট্রিট এলাকার একটি নামি রেস্তোরায় বন্ধুদের সঙ্গে নৈশ ভোজ এ গিয়েছিলেন অভিনেতা সায়ক চক্রবর্তী । সেখানে ওই অভিনেতাকে খাসির মাংসের বদলে ইচ্ছাকৃতভাবে গো মাংস খাওয়ানোর অভিযোগ ওঠে । ওই অভিনেতা তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিজের ফেসবুক লাইভে এই ঘটনার কথা জনসমক্ষে তুলে ধরেন । আর তারপরেই নেট মাধ্যমে একাধিক বিতর্ক দেখা যায় ।

অভিনেতা বলেন “প্রথমে আমরা একটি মটনের পদ অর্ডার করেছিলাম , দ্বিতীয়বার যখন ওই একই পদ অর্ডার করি তখনই আমরা ব্যাপারটা বুঝতে পারি। তখন ওই বেয়ারা কে জিজ্ঞাসা করলে সে জানায় আমরা নাকি দুটো স্টেক এর পদ অর্ডার করেছি। একটা মটন আর একটা বিফ। অজান্তেই গোমাংস খাওয়ায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম । আমরা এই ঘটনা প্রতিবাদ করেছিলাম ,কারণ প্রতিবাদ না করলে ভবিষ্যতেও যে কেউ এই ধরনের সমস্যায় পড়তে পারে।”
ঘটনা প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে একাংশের দাবি এক প্লেট মাংস খাওয়ার পরেই কি সায়কদের হুশ ফিরলো ? আবার অনেকে বলেন সাম্প্রদায়িক বিভেদের উস্কানি দিচ্ছেন এই অভিনেতা । এর উত্তরে অভিনেতার বক্তব্য “এইরকম সাম্প্রদায়িক বিভেদ ছড়ানোর আমার কোন উদ্দেশ্য নেই । আমি যেটা খাই না সেটা যখন আমাকে অজান্তে খাওয়ানো হলো, আমি শুধুমাত্র তারই প্রতিবাদ করেছি। এর সঙ্গে অন্য কিছুর যোগ নেই। অনেকে ইচ্ছাকৃতভাবেই এর সঙ্গে সাম্প্রদায়িকতার রং লাগানোর চেষ্টা করছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *