আজকের দিনেবিশ্ব

Marco Rubio : রুশ তেলে ছাড়, ভারতের উপর শুল্ক বোমা নয়! ট্রাম্পের ঘোষণার পর স্বস্তির বার্তা রুবিওর

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:-‘রুশ তেল কিনলেও ভারতীয় (Marco Rubio) পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাবে না আমেরিকা। নিজের সিদ্ধান্ত থেকে ১৮০ ডিগ্রি ঘুরে বড় ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরই মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর গলায় শোনা গেল স্বস্তির সুর। তিনি বললেন, (Marco Rubio) “ভারত আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু। তাদের জ্বালানি আমদানির উপর কোনওরকম নিষেধাজ্ঞা চাপানোর আগে অনেক বেশি চিন্তাভাবনা করা উচিত।”

 

আগামী সপ্তাহে ছয় দিনের (Marco Rubio) সফরে ভারতে আসার কথা রয়েছে মার্কিন বিদেশ সচিবের। দিল্লি ছাড়াও জামনগর ও মুম্বইয়ে যাওয়ার কথা রয়েছে তাঁর। উজবেকিস্তান ও ভারত সফরে রওনা হওয়ার আগে শনিবার সংবাদমাধ্যমকে রুবিও জানান, (Marco Rubio) রাশিয়া-সংক্রান্ত যেসব নিষেধাজ্ঞা ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে, আগামী দু’মাস তার অর্থনৈতিক প্রভাব পর্যালোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ও একটি উচ্চ পর্যায়ের কমিটি।

 

ভারতের জ্বালানি নির্ভরতা (Marco Rubio) নিয়ে রুবিও বলেন, “দিল্লি এখন বিভিন্ন জায়গা থেকে জ্বালানি আমদানি করছে বটে, তবে এখনও তারা রাশিয়া থেকেই সিংহভাগ জ্বালানি আমদানি করে থাকে। ফলে রাতারাতি সরবরাহকারী বদল করা বেশ কঠিন।” (Marco Rubio) শুল্ক নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি আরও বলেন, “সমস্যা হল, এই নিষেধাজ্ঞা কেবল রাশিয়ার ওপরই আরোপ করা হয়নি। এর মধ্যে ভারত-সহ আরও বেশ কয়েকটি দেশের ওপর শুল্ক আরোপের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। তাই নিষেধাজ্ঞা ও শুল্ক— উভয় আরোপ করার ফলে বিশ্ব অর্থনীতি এবং এমনকী (Marco Rubio) মার্কিন অর্থনীতির ওপর কী প্রভাব পড়তে পারে, তা বিশ্লেষণ করার জন্য আমাদের প্রেসিডেন্ট ৬০ দিনের সময় নিতে চাইছেন।”

 

প্রসঙ্গত, রাশিয়ার কাছ থেকে (Marco Rubio) জ্বালানি তেল ও গ্যাস কেনায় ভারত-সহ একাধিক দেশের উপর ক্ষোভপ্রকাশ করেছিলেন ট্রাম্প। রুশ তেল কেনা বন্ধ না করায় ভারতের উপর ১০০ শতাংশ শুল্কও চাপান তিনি, যা রবিবার থেকে কার্যকর (Marco Rubio) হওয়ার কথা ছিল। তার ঠিক আগে নিজের অবস্থান থেকে পুরোপুরি সরে এসে রাশিয়া সংক্রান্ত বেশ কিছু নিষেধাজ্ঞা ও শুল্ক মকুবের সিদ্ধান্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটনের এই সিদ্ধান্তে শুল্ক-আতঙ্ক থেকে (Marco Rubio) বড় স্বস্তি পেল ভারত ও চিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *