আজকের দিনেবিশ্ব

Kiren Rijiju : ‘ভারত বাংলাদেশ বা ফ্রান্স নয়, সরকার বদলাবে ভোটে, সোরোসের টাকায় নয়’ – হুঁশিয়ারি রিজিজুর

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি:- ‘এটা ভারত, বাংলাদেশ বা ফ্রান্স নয় (Kiren Rijiju)। এখানে সরকার বদলাতেই পারে, তবে তা শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে, সোরোসের মাধ্যমে নয়।’ মুখ্য নির্বাচন কমিশনারের (Kiren Rijiju) পদত্যাগের দাবিতে বিরোধীদের বিক্ষোভের মাঝেই বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। তাঁর দাবি, বাংলাদেশ ও ফ্রান্সে সাম্প্রতিক হিংসার মতোই ভারতেও অশান্তি ছড়ানোর (Kiren Rijiju) ষড়যন্ত্র করা হয়েছিল।

 

রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি (Kiren Rijiju) পোস্টে রিজিজু লেখেন, ‘বাংলাদেশে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে এবং ফ্রান্সে যে দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে, ভারতেও ঠিক একই ধরনের ষড়যন্ত্র রচনা করা হয়েছিল। ভারত-বিরোধী (Kiren Rijiju) গ্যাং ও কিছু রাজনীতিবিদ মিলে যুবকদের উস্কে দিয়ে আমাদের রাস্তায় হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছিল।’

 

এই পোস্টের সঙ্গেই এআইএসএ (Kiren Rijiju) নেত্রী নেহা বোরার সেই বিতর্কিত ভিডিও শেয়ার করেন তিনি। গত ১৪ অক্টোবর এক সাক্ষাৎকারে নেহা বলেছিলেন, (Kiren Rijiju) দিল্লিতে তাঁদের আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ। তাঁর কথায়, “বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল তা ছিল গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য। ভারতেও তরুণরা আজ যে আন্দোলনে অংশ নিচ্ছে, সেটিও (Kiren Rijiju) গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার সংগ্রাম।” নেহার এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে, তবে কি বাংলাদেশ-মডেলে ভারতেও ‘রেজিম চেঞ্জ’-এর ছক কষা হচ্ছে? সেই জল্পনার মাঝেই রিজিজুর এই হুঁশিয়ারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে (Kiren Rijiju) করছে ওয়াকিবহাল মহল।

 

প্রসঙ্গত, মার্কিন ধনকুবের (Kiren Rijiju) জর্জ সোরোস এবং তাঁর সংস্থা ‘ওপেন সোসাইটি ফাউন্ডেশনের’ বিরুদ্ধে বিভিন্ন দেশে সরকার ফেলার ষড়যন্ত্রের অভিযোগ বরাবরই করে এসেছে বিজেপি। রিজিজুর এদিনের পোস্টে ফের সেই অভিযোগই সামনে এল (Kiren Rijiju)। তাঁর স্পষ্ট বার্তা, ভারতে সরকার পরিবর্তন হলে তা হবে জনগণের ভোটে, কোনও বিদেশি শক্তির অর্থে নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *