আজকের দিনেতিলোত্তমা

Sealdah – GRP : শিয়ালদহে কচ্ছপ পাচার রুখল জিআরপি ……

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ভিন রাজ্য থেকে বিপুল সংখ্যক বিরল প্রজাতির কচ্ছপ পাচারের চেষ্টা বানচাল করল জিআরপি। শিয়ালদহ স্টেশন থেকে উদ্ধার হয়েছে মোট ২১৪টি জ্যান্ত কচ্ছপ। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে রেল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রুটিন টহলের সময় শিয়ালদহ স্টেশনে দু’জনের আচরণে সন্দেহ হয় জিআরপি-র। তাঁদের সঙ্গে থাকা ব্যাগে অস্বাভাবিক নড়াচড়া লক্ষ্য করেন পুলিশকর্মীরা। এরপর ব্যাগ তল্লাশি করতেই প্লাস্টিকে মোড়া একের পর এক জ্যান্ত কচ্ছপ উদ্ধার হয়। গুনে দেখা যায়, মোট কচ্ছপের সংখ্যা ২১৪।

এই ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে বন দফতরের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলকে খবর দেওয়া হয়। বন দফতরের আধিকারিকরা এসে কচ্ছপগুলিকে উদ্ধার করেন এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অভিযুক্ত দুই বিজয় পাথারকাট এবং বাচ্চী নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়।

ইতিমধ্যেই উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে নিরাপদ স্থানে পাঠানো হয়েছে। শনিবার ধৃতদের বিধাননগর আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। কচ্ছপগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচার করার পরিকল্পনা ছিল, তা জানার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা। এই ঘটনার পিছনে কোনও বড় পাচার চক্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *