আজকের দিনেবাংলার আয়না

মাইক ও যানজট: দুই ইস্যুতেই আলাদা কড়াকড়ি, মন্দিরবাজার থানার আইসি-র কড়া নির্দেশ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা ,নিজস্ব প্রতিনিধি :- মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে শব্দদূষণ ও যানজট—দুই সমস্যা নিয়েই আলাদা আলাদা কড়া পদক্ষেপ করল মন্দিরবাজার থানা। থানার আইসি কৌশিক নাগ স্পষ্ট জানিয়েছেন, মাইকের দাপট এবং লক্ষীকান্তপুর বাজারের যানজট—কোনওটাতেই ছাড় দেওয়া হবে না।

মাইক প্রসঙ্গে পুলিশ জানিয়েছে,কোনও অনুষ্ঠান বা বাড়িতে দু’টির বেশি বক্স বাজানো যাবে না। উচ্চস্বরে মাইক ব্যবহার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত থাকবে। এলাকার মাইক ব্যবসায়ীদের মাইক সেট ও বক্সের সংখ্যা এবং দৈনিক ভাড়ার হিসাব থানায় জমা দিতে হবে। নিয়ম ভাঙলে পরের দিনই সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

যানজট প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, লক্ষীকান্তপুর বাজারকে যানজটমুক্ত করতে ব্যবসায়ী সমিতি ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছে পুলিশ। আইসি নির্দেশ দেন, কোনও দোকানদার দোকানের বাইরে মালপত্র রাখতে পারবেন না। রাস্তার অন্তত তিন থেকে চার ফুট অংশ ফাঁকা রাখতে হবে। এই নির্দেশ অমান্য করলে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, মাইক আর যানজটের ব্যাপারটা দুটি বিষয়ে আলাদা করে গুরুত্ব দিয়েই আজ থেকে নির্দেশ কার্যকর হচ্ছে। এলাকার শৃঙ্খলা ফেরাতে সকলকে সহযোগিতার আবেদন জানিয়েছে মন্দিরবাজার থানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *