Asian Games : বৃষ্টিতে ভেস্তে গেল কোয়ার্টার ফাইনাল, বল না খেলেই এশিয়াডের সেমিফাইনালে ভারত
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- সোমবার জাপানের কোরোগি স্পোর্টস পার্কে ভারত বনাম আফগানিস্তান (Asian Games) কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হল। টস পর্যন্ত গড়াল না। ফলে আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে (Asian Games)সেমিফাইনালে উঠে গেল শ্রেয়স আইয়ারের টিম ইন্ডিয়া।
পূর্বাভাস ছিলই। সোমবার ভারতীয় সময় সকাল ১০টায় বৈভব-শ্রেয়সদের কোয়ার্টার ফাইনাল(Asian Games) ম্যাচ ছিল। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, ৯৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা ছিল। সেই আশঙ্কাই সত্যি হল। সকাল থেকেই জাপানের কোরোগি (Asian Games)স্পোর্টস পার্কে প্রবল বৃষ্টি শুরু হয়। মাঠ ভিজে যাওয়ায় টসই করা সম্ভব হয়নি। আম্পায়াররা দীর্ঘক্ষণ অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। এর আগে শনিবার জাপান-নেপাল ম্যাচও (Asian Games)বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে যায়। ফলে গ্রুপে দ্বিতীয় হয়ে কোয়ার্টারে ওঠে আফগানিস্তান।
প্রশ্ন হল, ম্যাচ ভেস্তে যাওয়ায় শ্রেয়সরা (Asian Games)শেষ চারে উঠলেন কোন অঙ্কে? নিয়ম অনুযায়ী, নকআউটে ম্যাচ পরিত্যক্ত হলে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল পরের রাউন্ডে যাবে। ভারত বর্তমানে র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে, (Asian Games)সেখানে আফগানরা আছে ষষ্ঠ স্থানে। সেই হিসাবে অগ্রাধিকার পেল ভারত। উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালের এশিয়ান গেমস ফাইনালে (Asian Games)ভারত-আফগান ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়েছিল। সেবারও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সোনা জিতেছিল টিম ইন্ডিয়া(Asian Games)।
সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে (Asian Games)শ্রীলঙ্কা বনাম নেপাল ম্যাচের জয়ী দল। শিরোপা ধরে রাখার লড়াইয়ে ফাইনালে উঠতে আর একটি জয় প্রয়োজন শ্রেয়সদের। এদিকে কোয়ার্টারে পাকিস্তান মুখোমুখি হবে হংকংয়ের,(Asian Games) সেখানেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ম্যাচ ভেস্তে যাওয়ায় স্বাভাবিকভাবেই মুখভার সমর্থকদের। আবহাওয়ার পূর্বাভাস অগ্রাহ্য করে (Asian Games)অনেকেই মাঠে হাজির হয়েছিলেন।
