আজকের দিনেসিলেবাস থেকে

কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট, জানালো কমিশন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা:- ইতিমধ্যেই ২০২৬-এর মাধ্যমিকের ফল প্রকাশের দিন ঘোষণা হয়ে গেছে। ভোটপর্ব মিটলেই রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হতে চলেছে। আগামী ৪ মে রাজ্যে বিধানসভা ভোটের গণনা। আর তারপরই এবছরের মাধ্যমিকের রেজাল্ট ৮ মে প্রকাশ করার কথা ঘোষণা করা হয়েছে। পরের সপ্তাহেই ফলপ্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বুধবার এমনটাই ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, আগামী ১৪ মে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ওইদিন সকাল সাড়ে ১০টায় সাংবাদিক বৈঠক হবে। তারপর ওয়েবসাইটে এবং সংশ্লিষ্ট স্কুলগুলিতে গিয়েও রেজাল্ট দেখতে পাবে পরীক্ষার্থীরা। সেখান থেকেই মার্কশিট হাতে পাবে।

২০২৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি, শেষ হয় ২৭ তারিখ। আগামী ১৪ মে ফল প্রকাশিত হবে। সেই হিসেবে ৭৮ দিনের মাথায় পর্ষদ ফল প্রকাশ করছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পার্থ কর্মকার বুধবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, আগামী ১৪ তারিখ সকাল সাড়ে ১০ টা নাগাদ সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলন করা হবে। সেখান থেকে মেধাতালিকা প্রকাশ করা হবে। তারপর মার্কশিট পাঠানো হবে স্কুলগুলিতে। সেখান থেকে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *