আজকের দিনেগ্রীন রুমবিশ্ব

Shah Rukh Khan : ‘তিলক কেটে দিন’, গণপতি দর্শনে গিয়ে পুরোহিতকে আবদার শাহরুখের, মুগ্ধ নেটপাড়া

কিউ ইন্ডিয়া বাংলা, মুম্বাই:- গণপতি দর্শনে গিয়ে ফের সর্বধর্ম সমন্বয়ের নজির গড়লেন শাহরুখ খান(Shah Rukh Khan)। পুরোহিতকে নিজে থেকে কপালে তিলক কেটে দেওয়ার আবদার করলেন বাদশা,(Shah Rukh Khan) সেই ভিডিও ভাইরাল হতেই প্রশংসায় ভাসছেন কিং খান।

 

টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের অফিসের গণেশ পুজোয় অংশ নিয়েছিলেন শাহরুখ(Shah Rukh Khan)। সেখানে গণপতিকে প্রণাম করার পর নিজেই পুরোহিতের কাছে আশীর্বাদী তিলকের জন্য আবদার করেন তিনি। (Shah Rukh Khan)সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই নেটদুনিয়ায় ভাইরাল।

 

শাহরুখ বরাবরই ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে (Shah Rukh Khan)এসেছেন। নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি মুসলমান, আমার স্ত্রী গৌরী হিন্দু, কিন্তু আমার তিন সন্তান শুধুই হিন্দুস্তানি।” এবারও তার ব্যতিক্রম হল না। মন্নতে যেমন ঈদ পালিত হয়, তেমনই গণেশ চতুর্থীও (Shah Rukh Khan)পালন করেন তিনি। সম্প্রতি স্ত্রী গৌরী ও মেয়ে সুহানাকে নিয়ে লালবাগচা রাজার (Shah Rukh Khan)দর্শনেও গিয়েছিলেন তিনি।

 

ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের একাংশের মন্তব্য, (Shah Rukh Khan)’এই না হলে সচ্চা সেক্যুলার!’ আবার কেউ লিখেছেন, শাহরুখ বরাবরই হিন্দু(Shah Rukh Khan) ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। মানবতাকেই সবচেয়ে বড় ধর্ম বলে মানেন বাদশা, আর সেই কারণেই(Shah Rukh Khan) বারবার তিনি ভক্তদের কাছে অনুপ্রেরণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *