আজকের দিনেখেলা

নেইমারের সঙ্গে অভিনব চুক্তি তরুণ ইয়ামালের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- বর্তমানে বিশ্ব ফুটবলে দাপিয়ে খেলে বেড়াচ্ছেন ১৮ বছর বয়সী লামিনে ইয়ামাল । লিও মেসি – নেইমার জুনিয়রদের প্রাক্তন ক্লাব বার্সেলোনায় তিনি বর্তমানে খেলছেন । তিনি ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়রের অনুরাগী । আর নেইমারের প্রতি তার গভীর অনুরাগের কথাই তিনি ব্যক্ত করেছেন। গত মরশুমে ছুটি কাটাতে ব্রাজিলে গিয়েছিলেন স্পেনের এই তরুণ তারকা ফুটবলার । সেখানে নেইমারের সঙ্গে সাক্ষাৎ হয় তার । সেখানে নেইমারের সঙ্গে তিনি এক মজার চুক্তি করেছেন তিনি বলেন “যদি বিশ্বকাপ ফাইনালে স্পেন আর ব্রাজিল মুখোমুখি হয় তাহলে আমরা একসঙ্গে ছুটিতে যাব”।
২০২৬ ফুটবল বিশ্বকাপের কাউন্ট ডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে । কোন কোন দেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পাবেন ? তা আর কিছুদিনের মধ্যেই জানা যাবে । এবার এখানে একটাই প্রশ্ন ব্রাজিলীয় তারকা নেইমার কি তার দেশের হয়ে বিশ্বকাপ খেলতে পারবেন?
সেটাই এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ । বারংবার চোট পেয়ে তিনি তার ছন্দ হারিয়েছেন । চোটের জন্যই তিনি সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়েছেন । তারপর তার পুরানো ক্লাব স্যান্টোসে ফিরেও চোট পিছু ছাড়েনি । এখন তিনি পুরোদস্তর ফিট হয়ে নিজের দেশের হয়ে বিশ্বকাপ খেলতে চান। তবে বিষয়টি এতটাও সহজ নয় ।

২০২৩ সালে শেষবার ব্রাজিলের জাতীয় দলের জার্সিতে ফেলতে দেখা গিয়েছিল নেইমারকে । তারপরে চোটের কারণে তাকে দেখা যায়নি । ব্রাজিল জাতীয় দলের ফুটবল কোচ কার্লো অ্যানচেলোত্তি নাম নয় ফর্ম দেখেই বিশ্বকাপ দলে সুযোগ দেবেন । নেইমারের সামনে খুব বেশি সুযোগ নেই , তাকে প্রমাণ করতে হবে এবং জাতীয় কোচের আস্থা অর্জন করতে হবে । ব্রাজিলীয় এই তারকার সামনে দলের সুযোগ পাওয়ার পরীক্ষাটা এখন খুবই কঠিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *