শপথ মঞ্চে হিমন্তকে ‘দাদা’ ডাক শুভেন্দুর, অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা
কিউ ইন্ডিয়া বাংলা :- দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বাংলার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গুয়াহাটি পৌঁছে অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা শুভেন্দুর।
অসমবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির বিশাল পিছনেও অসময়ের বিজেপি নেতাদের অবদানের কথা শোনা যায় তার মুখে । ওড়িশা, বিহার ,অসম এবং সিকিম উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্য উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন । অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করেন শুভেন্দু। অসমের মুখ্যমন্ত্রী কে শুভেন্দু অধিকারী ” বড় দাদা ” হিসাবে সম্বোধন করেছেন । অসমের মুখ্যমন্ত্রী প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন ” হিমন্তজী অত্যন্ত সাধারণ জীবন যাপন করেন। তার থেকে অনেক কিছু শেখার আছে।” । অনুপ্রবেশ সমস্যা নিয়ে এদিন কড়া বার্তা দেন শুভেন্দু। তিনি জানিয়েছেন অসম এবং ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর যেভাবে অনুপ্রবেশকারীদের রুখে দেওয়া হয়েছে বাংলাও ঠিক একই পথে হাঁটবে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে রামেশ্বর তেলি , অতুল বোরা , চরণ বোড়ো এবং অজন্তা নেওগ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন । অসম বিধানসভার ১২৬ টি আসনে এনডিএ জোট ১০২টি আসনে জয়লাভ করেছে। যার মধ্যে বিজেপি একাই ৮২ টি আসন পেয়েছে ।
