গোটা দেশে বাতিল NEET-UG 2026
কিউ ইন্ডিয়া বাংলা :- বাতিল হয়ে গেল ২০২৬ সালের NEET (UG) পরীক্ষা। ৩ মে পরীক্ষা নেওয়া হয়েছিল। কেন্দ্রের অনুমতি নিয়ে পরীক্ষা বাতিলের ঘোষণা করল National Testing Agency। ডাক্তারি পড়ার জন্য এই প্রবেশিকা পরীক্ষা হয়। সূত্রের খবর, কবে নতুন করে পরীক্ষা হবে, সেটা পরে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে।প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় এই পরীক্ষা বাতিল করা হয়েছে।
NTA-এর পক্ষ থেকে X পোস্টে গোটা বিষয়টি জানানো হয়েছে। চলতি বছরের নিট পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল আগে থেকেই। সম্পূর্ণ বিষয়টি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে আলোচনা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। পরীক্ষায় প্রশ্নপত্র সংক্রান্ত কারচুপি নিয়ে NTA-এর কাছে তথ্য পাঠানো হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির তরফে। সেগুলি খতিয়ে দেখেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তারপরেই পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্য এবং গোটা পরীক্ষা ব্যবস্থার উপর বিশ্বাস যাতে বজায় থাকে, তার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে জানানো হয়েছে ন্যাশন্যাল টেস্টিং এজেন্সির তরফ থেকে । নতুন করে পরীক্ষা নেওয়া হলে পরীক্ষার্থীদের ক্ষতি হবে একথাও স্বীকার করা হয়েছে , কিন্তু দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা করে এই সিদ্ধান্ত ।
NTA জানিয়েছে, নতুন করে পরীক্ষা নেওয়া হবে। সেটার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। কবে অ্যাডমিট কার্ড বেরোবে, পরীক্ষার সময়সূচিও জানিয়ে দেওয়া হবে।
