আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Ashok-Hospital-Gautam : বাড়িতে পড়ে আহত অশোক ভট্টাচার্য, হাসপাতালে দেখতে গেলেন মেয়র গৌতম দেব !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- শনিবার বাড়িতে দুর্ঘটনাবশত পড়ে গিয়ে মাথায় চোট পান শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। তাঁকে দ্রুত শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়েই হাসপাতালে গিয়ে প্রবীণ বাম নেতার শারীরিক অবস্থার খোঁজ নেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পড়ে যাওয়ার সময় মাথায় আঘাত লাগায় রক্তক্ষরণ হয় অশোক ভট্টাচার্যের। বয়স ও আঘাতের মাত্রা বিবেচনা করে চিকিৎসকরা বিশেষ সতর্কতায় তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে।

এদিন হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মেয়র গৌতম দেব। অশোক ভট্টাচার্যের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করে তাঁর শারীরিক অবস্থা নিয়ে খোঁজখবর নেন। প্রবীণ নেতার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

উত্তরবঙ্গের পরিচিত রাজনৈতিক মুখ অশোক ভট্টাচার্যের অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুগামীরা। রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে মেয়র গৌতম দেবের হাসপাতালে যাওয়ার ঘটনাকে সৌজন্যের নজির বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *