আজকের দিনেখেলা

হৃদরোগে আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে মোহনবাগান রত্ন টুটু বসু

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বসু ওরফে স্বপন সাধন বসু গুরুতর অসুস্থ । গতকাল ১১ই মে সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন তিনি । অসংখ্য জনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে । প্রথম থেকেই তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে । চিকিৎসকরা জানিয়েছেন, গতকাল রাত থেকে ভর্তি থাকলেও এখনো জ্ঞান ফেরেনি তার। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামানিক মোহনবাগানের প্রাক্তন সভাপতির শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে হাসপাতালে গিয়েছিলেন টুটু বসুর খোঁজ নেওয়ার জন্য জানা গেছে।

প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই অসুস্থ মোহনবাগানের অন্যতম প্রাণপুরুষ টুটু বসু । হুইলচেয়ার ছাড়া তিনি চলাফেরা করতে পারতেন না । সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি । ম্যাসিভ কার্ডিয়াক এরেস্ট হয়েছে তার । সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । এখনো পর্যন্ত তিনি ভেন্টিলেশনে আছেন। জ্ঞান এখনো ফেরেনি । শারীরিক অসুস্থতার কারণে বিগত কয়েক বছর পর ফুটবল প্রশাসন থেকে দূরে ছিলেন তিনি । মোহনবাগান সমর্থকরা তাকে দলের অভিভাবক মনে করেন । বাংলার ফুটবল জগতে টুটু বসু অন্যতম উল্লেখযোগ্য নাম । অসুস্থতার খবরে উঠবে যে রয়েছেন বাংলার ক্রীড়া প্রেমীরা।

১৯৯১ সাল থেকে ২০১৮ পর্যন্ত মোহনবাগান ক্লাব প্রশাসনের একাধিক দায়িত্ব সামলাচ্ছেন টুটু বসু। দলের আর্থিক প্রতিকূলতায় একাধিকবার তিনি ত্রাতা হয়ে উঠেছিলেন। তার দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনা করছেন মোহনবাগান সমর্থক সহ বাংলার ক্রীড়া প্রেমীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *