দিল্লিতে ধৃত জঙ্গির কাছ থেকে জানা গেল চাঞ্চল্যকর তথ্য, নিশানায় কি দিল্লির মন্দির
কিউ ইন্ডিয়া বাংলা :- দেশের রাজধানী দিল্লিতে বড়সড় জঙ্গি হামলার ছক ভেস্তে দিয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল । জঙ্গি সংগঠন “লস্কর ই তৈবার” সাব্বির আহমেদ ওরফে রাজা কে গ্রেফতার করেছিল পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
সূত্রের খবর তদন্তকারীরা জানতে পেরেছেন ধৃত ব্যক্তি শাব্বির আহমেদের নিশানায় ছিল একাধিক গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান । সে একাধিক বড় মন্দিরে গোপনে রে কি চালিয়েছিল । তার তালিকায় কলকাতারও নাম ছিল বলে জানা যাচ্ছে। এখানেই শেষ নয়, পুলিশ সূত্রে খবর অভিযুক্ত ব্যক্তির সঙ্গে একটি বড় নেটওয়ার্ক কাজ করছিল । এই নেটওয়ার্কের সঙ্গে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন “লস্কর ই তৈবা ” যুক্ত বলে গোয়েন্দা আধিকারিকদের ধারণা । ধৃত শাব্বির এর কাছ থেকে বেশ কিছু মোবাইল ও ডিজিটাল ডিভাইস উদ্ধার হয়েছে সেখানে বিভিন্ন মন্দির ও গুরুত্বপূর্ণ প্রাণের ছবি ও ভিডিও পাওয়া গেছে যাকে হামলার পরিকল্পনার অংশ বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা । এই তথ্য বিদেশে বসে থাকা এক হ্যান্ডলার এর কাছে পাঠানো হচ্ছিল যে এই গোটা অপারেশনের নিয়ন্ত্রণের দায়িত্বে ছিল । এই হ্যান্ডলার সঙ্গে অন্ত দেশীয় জঙ্গি চক্রের যোগ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে । পরিকল্পনা সফল হলে দিল্লি সহ একাধিক জায়গায় গুরুত্বপূর্ণ জনগণ জায়গায় বড়সড় হামলার ঘটনা ঘটতে পারত । এই ঘটনায় যে ব্যক্তির নাম উঠে এসেছে শের বাংলাদেশকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে ভারতে জঙ্গি কার্যকলাপ ছড়ানোর পরিকল্পনা করছিল । দীর্ঘদিন ধরে তার ওপর নজরদারি চালিয়ে দিল্লী পুলিশের বিশেষ দল বাংলাদেশ সীমান্তের কাছ থেকে তাকে গ্রেফতার করে ।
