নিশানায় মাইক্রোসফট, অ্যাপেলের অফিস – হামলার হুশিয়ারি ইরানের
কিউ ইন্ডিয়া বাংলা:- সম্প্রতি ইরানের ওপর স্থলপথে হামলার জন্য সেনা পাঠিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেনার বিরুদ্ধে আগেই হুমকি দিয়েছিল ইরান (Iran Us War)। এবার আমেরিকা ইরানে হামলা করার আগেই মার্কিন বড় টেক কোম্পানিগুলিকে উড়িয়ে দেওয়ার হুঙ্কার দিল তেহরান। ইরানের সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, মাইক্রোসফট , অ্যাপল, অ্য়ালফাবেটের মতো টেক জায়ান্টদের নিশানা করবে তারা। হুশিয়ারি দিল ইরান।
ইরান রেভেলিউশনারি গার্ড কর্পসের তরফে বলা হয়েছে, আমেরিকার আইসিটি ও এআই কোম্পানিগুলি ইরানের ওপর সন্ত্রাসবাদী হামলার নকশা তৈরি করছে। ওরা যেন মনে রাখে, ইরানে যেকোনও ধরনের সন্ত্রাসবাদী হামলা হলেই ওই কোম্পানিগুলির অফিসকে নিশানা করা হবে। প্রেস টিভিকে এই কথা বলেছে ইরানের সেনাবাহিনী।
মার্কিন টেক কোম্পানিগুলিকে হুমকির পাশাপাশি হামালার সময়ও বলে দিয়েছে ইরানের বাহিনী। তারা জানিয়েছে, তেহরানের সময় ১ এপ্রিলের রাতেই এই হামলা চালানো হবে। তাই ওই অফিস ও চত্বরে থাকা বাসিন্দারা যেন সরে যায়। অফিস চত্বরের ১ কিলোমিটার চৌহদ্দির জায়গা থেকে সরে যেতে বলা হয়েছে সবাইকে। অতীতেও এই ধরনের হুমকি দিয়েছিল ইরানের সেনা। তবে সেই অনুযায়ী বাস্তবে কোনও হামলা করা হয়নি।
