আরো মহার্ঘ্য হলো বাণিজ্যিক গ্যাস, এক ধাক্কায় ২১৮ টাকা দাম বাড়লো
কিউ ইন্ডিয়া বাংলা :- মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহ এখনো বিদ্যমান । এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার গৃহস্থালির এলপিজি সরবরাহকে অগ্রাধিকার দিয়ে রেখেছে । যার ফলে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সরবরাহে কিছুটা ভাটা রয়েছে। যার প্রভাব পড়েছে ছোটখাটো রেস্টুরেন্ট থেকে শুরু করে অনেক বড় হাসপাতাল এমনকি মন্দিরেও । এইবার এই বাণিজ্যিক গ্যাসের দাম আরো বেড়ে গেল। ১৯.২ কেজি সিলিন্ডার পিছু ২১৮ টাকা বেড়ে নতুন দাম হলো ২২০৮ টাকা। আজ ১লা এপ্রিল বুধবার থেকেই বাণিজ্যিক গ্যাসের নতুন দাম লাগু হবে।
ভারতে বাণিজ্যিক গ্যাসের দামে ওটা পড়া লেগেই থাকে। কখনো বাড়ে কখনো কমে । কিন্তু যুদ্ধের পরিবেশের মধ্যে এইবার দাম না কমে বেড়ে গেল। শেষবার যুদ্ধ পরিস্থিতির মাঝেই বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হয়েছিল সিলিন্ডার কিছু ১৯০০ টাকা । এইবার সেই দামে আরো বৃদ্ধি ঘটলো। যদিও এখনো পর্যন্ত গৃহস্থালির এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম এখনো বৃদ্ধি পায়নি। এখনো মানুষেরা তাদের বাড়ির এলপিজি গ্যাস সিলিন্ডার ৯৩৯ টাকাতেই কিনতে পারবেন।
হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে এলপিজি গ্যাসের আমদানি ব্যাহত হচ্ছে । যার ফলে এই গ্যাস সরবরাহের সমস্যা । রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহ করার ক্ষেত্রে রেশনিং ব্যবস্থা চালু করা ভাবছে কেন্দ্র । গৃহস্থালির সিলিন্ডার ১৪.২ কেজির বদলে দশ কেজি করার কথা ভাবা হচ্ছে । যদিও পুরোটা এখনো আলোচনার পর্যায়ে । সরকারের লক্ষ্য যাতে আরো বেশি পরিমাণ পরিবারে মধ্যে গ্যাস সিলিন্ডার বন্টন করে দেওয়া যায় ।
