আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

১০ এপ্রিল থেকে মিলবে যুবসাথীর দ্বিতীয় কিস্তি: ভোটের মুখে বেকারদের জন্য সুখবর দিলেন মমতা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করতে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে আরও তৎপর হলো নবান্ন। মার্চ মাসের প্রথম কিস্তির পর, আগামী ১০ এপ্রিল থেকে দ্বিতীয় মাসের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো শুরু হবে। নবান্ন সূত্রে খবর, আগে ১ এপ্রিল থেকে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও সেই সময়সীমা এগিয়ে আনা হয়েছে।

এপ্রিল নয়, শুরু হয়েছে মার্চ থেকেই উল্লেখ্য, এসআইআর-এর প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, এপ্রিলের জন্য অপেক্ষা নয়, ৭ মার্চ থেকেই টাকা দেওয়া শুরু হবে। সেই নির্দেশ মেনেই রাজ্যের কয়েক লক্ষ বেকার যুবক-যুবতী ইতিমধ্যেই প্রথম মাসের ১৫০০ টাকা করে নিজেদের অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন। ২১ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত যাঁরা এই প্রকল্পের শর্ত পূরণ করেছেন, তাঁরা আগামী পাঁচ বছর নিয়মিত এই ভাতা পাবেন।

যাঁরা টাকা পাননি তাঁদের জন্য বিশেষ বার্তা ইতিমধ্যেই সিংহভাগ আবেদনকারীর কাছে টাকা পৌঁছে গেলেও, কিছু উপভোক্তার অভিযোগ ছিল যে ফোনে মেসেজ এলেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। গত ২৯ মার্চ পুরুলিয়ার মানবাজারের সভা থেকে মুখ্যমন্ত্রী এই জট কাটানোর আশ্বাস দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন:”যাঁরা দরখাস্ত করেও টাকা পাননি, তাঁদের তথ্য হয়তো ‘ডুপ্লিকেট’ হয়ে গিয়েছে। ভয় পাওয়ার কারণ নেই, তাঁদের ডেকে সংশোধন করিয়ে দেওয়া হবে। সকলেই এই টাকা পাবেন।”

যুবসাথী প্রকল্পের বিশেষ দিক:

ভাতার পরিমাণ: প্রতি মাসে ১৫০০ টাকা।

বয়সসীমা: ২১ থেকে ৪০ বছর।

পদ্ধতি: সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

মেয়াদ: আপাতত ৫ বছর (পরবর্তীতে রিভিউ সাপেক্ষে)।

ভোটমুখী বাংলায় যুবসাথী প্রকল্পের এই দ্রুত বাস্তবায়ন বেকারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগামী ১০ এপ্রিল থেকে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকা শুরু হলে সেই স্বস্তি আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *