Sonam Wangchuk: ‘সোনমের কী চিকিৎসা হচ্ছে, কিছুই জানানো হচ্ছে না’ সফদরজং হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ স্ত্রী আংমোর
কিউ ইন্ডিয়া বাংলা- ফোন নিয়ে হাসপাতালে ঢোকা যাবে না, প্রবেশেও নিষেধাজ্ঞা, শারীরিক অবস্থার কথাও জানানো হচ্ছে না, দিল্লির সফদরজং হাসপাতালের বিরুদ্ধে এমনটাই অভিযোগ আনলেন সমাজসেবী সোনম ওয়াংচুকের স্ত্রী। তাঁর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ২০ দিন টানা অনশনের পর আজ সোনম ওয়াংচুককে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনমের স্ত্রী গীতাঞ্জলি আংমোর অভিযোগ, তার পরিবারের মেডিক্যাল রিপোর্ট সম্পর্কিত কোনও তথ্য দেওয়া হচ্ছে না।
তার পারিবারিক চিকিৎসক ও আইনজীবীকেও হাসপাতালে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। গীতাঞ্জলি আরও দাবি করেন যে, ওয়াংচুকের কক্ষে ফোন নিয়ে প্রবেশ করতে তাঁকে বাধা দেওয়া হয়। তাঁর দাবি পরিবারের সম্মতি ছাড়া যেন কোনও চিকিৎসা না করা হয়। দিল্লির সফদরজং হাসপাতালে সোনম ওয়াংচুকের ঘরের বাইরে এই ভিডিও করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে আংমো—যাঁর সঙ্গে আরেকজন মহিলাও রয়েছেন। তাঁর অভিযোগ, ওয়াংচুকের মেডিকেল রিপোর্ট দেখার সুযোগ থেকে পরিবারকে বঞ্চিত করা হয়েছে। তাঁদের দাবি সোনম ওয়াংচুককে কী চিকিৎসা দেওয়া হচ্ছে, তার স্বচ্ছতা সকলের সামনে আনা হোক।
এক্স (X)-এ দেওয়া এক পোস্টে আংমো হাসপাতালের প্রতি আহ্বান জানান যেন ওয়াংচুকের পরিবার এবং অনশন চলাকালে তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখা চিকিৎসকদের সম্মতি ছাড়া তাঁকে কোনও চিকিৎসা দেওয়া না হয়। আমি, তাঁর পরিবার এবং গত ২০ দিন ধরে তাঁর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সম্মতি ছাড়া তাঁকে মুখে বা শিরার মাধ্যমে কোনও কিছুই দেওয়া উচিত নয়।উল্লেখ্য, NEET-UG ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের অনশন শুরু করেন লাদাখি সমাজকর্মী সোনম ওয়াংচুক। টানা ২০ দিন ধরে তিনি অনশন চালান। ২১ দিনের মাথায় ওয়াংচুককে দিল্লির যন্তর মন্তর থেকে সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
