আজকের দিনেবিশ্ব

Bahamas Plane Crash: উত্তর আমেরিকার বাহামাসে বিমান দুর্ঘটনা, মৃত্যু ১০ জন যাত্রীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- উত্তর আমেরিকার বাহামাসে বিমান দুর্ঘটনা। একটি ছোট বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জন যাত্রীর। বাহামাসের প্রধানমন্ত্রী ফিলিপ ব্রেভ ডেভিস শুরুতে বলেছিলেন যে একজন ব্যক্তি বেঁচে গেছেন, তবে পরে এক সংবাদ সম্মেলনে তিনি নিশ্চিত করেন যে ওই ব্যক্তি আঘাতের কারণে মারা গেছেন। শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় সরকার ফ্ল্যামিঙ্গো এয়ার ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রেখেছে। প্রাণঘাতী ঘটনাটি ঘটেছে নর্থ অ্যান্ড্রসে, যা দ্বীপপুঞ্জটির রাজধানী নাসাউয়ের ঠিক পশ্চিমে অবস্থিত জলসীমায়। হতাহতদের পরিচয় এখনও সামনে আনা হয়নি। এই ঘটনায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমরা গভীরভাবে শোকাহত।

যখন মানুষ বাহামাসের স্বাধীনতার ৫৩তম বার্ষিকী উদযাপন করছিল। দিনটি এখন শোকের দিনে পরিণত হয়েছে। যেসব পরিবার এমন মর্মান্তিক খবর পেয়েছে যে তাদের কোনো প্রিয়জন আর ঘরে ফিরবে না, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। বাহামিয়ান এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে যে, বিমানটি নাসাউয়ের লিন্ডেন পিন্ডলিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সান অ্যান্ড্রসের উদ্দেশ্যে রওনা হওয়ার পর বিধ্বস্ত হয়। সংস্থাটি বিমানটিকে বাহামায় রেজিস্ট্রেশন একটি ‘সেসনা ৪০২’ (Cessna 402) মডেলের বিমান হিসেবে শনাক্ত করেছে।

জ্বালানি, ইউটিলিটি ও বিমান চলাচল বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, ফ্ল্যামিঙ্গো এয়ারের ‘এয়ার অপারেটর সার্টিফিকেট’ স্থগিত করার বিষয়টি কেবলই একটি সতর্কতামূলক নিরাপত্তা পদক্ষেপ; দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কর্মকর্তারা তদন্ত চালাচ্ছেন। সংবাদ সম্মেলনে জ্বালানি, ইউটিলিটি ও বিমান চলাচল বিষয়ক মন্ত্রী জোবেথ কোলবি-ডেভিস জানান, শুক্রবারের শুরুর দিকে ফ্ল্যামিঙ্গো এয়ারের একটি বিমানকে কেন্দ্র করে প্রথম ঘটনাটি ঘটেছিল। তিনি জানান, মায়াগুয়ানার পথে থাকার সময় পাইলট একটি সমস্যার কথা জানান এবং বিমানটি ঘুরিয়ে নাসাউতে ফিরিয়ে নিয়ে যান। তিনি জানান, বিমানটি অবতরণ করার এবং যাত্রীরা নেমে যাওয়ার পর সেটিতে আগুন ধরে যায়। ঘটনাটি নিয়েও তদন্ত চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *