OMAR ABDULLAH : ফের কংগ্রেসের উলটো পথে ওমর! UPI ফি নিয়ে কেন্দ্রকে সমর্থন, ইন্ডিয়া জোট ছাড়ার জল্পনা তুঙ্গে
কিউ ইন্ডিয়া বাংলা, জম্মু ও কাশ্মীর :- UPI ফি নিয়ে দেশজুড়ে বিতর্কের মাঝে ফের কংগ্রেসের বিরোধিতা করে (OMAR ABDULLAH) কেন্দ্রের পাশে দাঁড়ালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। মোদি সরকারকে সমর্থন করায় ফের প্রকাশ্যে এল ইন্ডিয়া জোটের ফাটল।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওমর (OMAR ABDULLAH) বলেন, “আমরা যা বিনামূল্যে পাই, তার কদর করি না। UPI ব্যবস্থা পরিচালনা করা মোটেই সস্তা নয়। এটি চালাতে প্রচুর অর্থের প্রয়োজন হয়।” তিনি (OMAR ABDULLAH) স্পষ্ট করেন, ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানোয় কোনও মাশুল নেই। নির্দিষ্ট সীমার বেশি লেনদেন না করলে সাধারণ গ্রাহকের উপর ফি বসছে না।তবে ওমরের শর্ত, সাধারণ মানুষের উপর যাতে কোনও ফি না চাপে তা কেন্দ্রকে নিশ্চিত করতে হবে। সংস্থার উপর ফি বসলে তাঁর আপত্তি নেই, কারণ সংস্থাগুলি UPI থেকে ভালো আয় করে।এর আগেও একাধিকবার মোদি সরকারকে সমর্থন করেছেন ওমর। কাশ্মীর চলচ্চিত্র উৎসবে ‘বন্দে মাতরম’-এর সবকটি স্তবক গেয়ে কংগ্রেসের সঙ্গে দ্বন্দ্ব বাড়ান। ব্রিকস সম্মেলনে মোদি সরকারের সাফল্যের প্রচারও করেন তিনি।
কংগ্রেসের শরিক হয়েও কেন্দ্রের সঙ্গে সমন্বয় করেই চলছেন ওমর। কাশ্মীরের কংগ্রেস নেতারা তাঁকে আর বিশ্বাস করতে পারছেন না। AICC-র কাছে জোট পর্যালোচনার আবেদনও গিয়েছে। ফলে ইন্ডিয়া জোটে বড় ভাঙনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
