আজকের দিনেতিলোত্তমা

CM SUVENDU ADHIKARI : নবান্নে ইতি! মহালয়াতেই রাইটার্সে ফিরছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, সঙ্গে ৬ মন্ত্রী

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ২০১৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ ছেড়ে নবান্নে প্রশাসন নিয়ে গিয়েছিলেন। ১২ বছর পর ফের ইতিহাস বদলাতে চলেছে (CM SUVENDU ADHIKARI)। মহালয়ার আগেই মহাকরণ তথা রাইটার্স বিল্ডিংসে ফিরতে চলেছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । সঙ্গে থাকবেন আরও ৬ জন মন্ত্রী।

পূর্ত দপ্তর সূত্রে খবর, আগামী ১০ অক্টোবর, দেবীপক্ষ শুরুর আগেই মহাকরণে মুখ্যমন্ত্রী-সহ ছয় মন্ত্রীর ঘরের সংস্কার শেষ করার টার্গেট নেওয়া হয়েছে ((CM SUVENDU ADHIKARI))। এই নিয়ে পূর্তমন্ত্রী অজয় পোদ্দার আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন। দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাজ ইতিমধ্যেই শেষ। মুখ্যসচিব, ডিজি-সহ গুরুত্বপূর্ণ আমলাদের দপ্তর তৈরির কাজও দ্রুত গতিতে চলছে। প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রী((CM SUVENDU ADHIKARI)) শুভেন্দু অধিকারী ছাড়াও দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, শংকর ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায় এবং অজয় পোদ্দার এই ছয় মন্ত্রী মহাকরণে বসবেন।

উল্লেখ্য, ব্রিটিশ আমলের এই ভবনের সংস্কারের প্রয়োজনে ২০১৩ সালে নবান্নে সরে যায় প্রশাসন। অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়েও ৫০ শতাংশ কাজও শেষ হয়নি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই জানিয়ে দেয়, নবান্ন থেকে নয়, রাইটার্স থেকেই চলবে সরকার। বর্তমানে সংস্কার অসম্পূর্ণ থাকায় নবান্ন থেকেই কাজ চলছে। মহাকরণ সংস্কারের দায়িত্ব আদানি গ্রুপকে দেওয়া হতে পারে বলেও জল্পনা রয়েছে।

পুজোর আগেই রাইটার্সে ফিরে প্রশাসনে নতুন বার্তা দিতে চাইছে নতুন সরকার। সব ঠিক থাকলে মহালয়াতেই মহাকরণে ফিরবে বাংলার প্রশাসনিক ইতিহাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *